,

হুদা দম্পতির খালাসের রায় বাতিল

90308_Nazmul-Hudaআদালত প্রতিবেদক :দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদাকে খালস দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

 

আজ সোমবার আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে এ রায় দেন।

 

২০০৭ সালের ২৬ আগস্ট নিম্ন আদালত দুদকের দায়ের করা ঘুষ গ্রহণ সংক্রান্ত একটি মামলায় নাজমুল হুদাকে পাঁচ বছর কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানা করেন। একই সাথে সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

নিম্ন আদালতের এই রায় বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা।

২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল আবেদন দায়ের করে।

ঠিকাদারী প্রতিষ্ঠান আকতার হোসেন লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মীর জাকির হোসেনের কাছ থেকে তিন কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ ধানমন্ডি থানায় দুদক এই মামলাটি করে।

মামলাটি হাইকোর্টে আবার শুনানি হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ