,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত-২০

attack=================আমিরজাদা চৌধুরী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের দু-দল গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে এক ইউপি সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নাটাই গ্রামের মো: বাবু মিয়া নামের এক যুবক পাশের বিহাইর গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী ফখরুলের দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করার জন্যে যায়। এসময় এক হাজার টাকার ভাংতি নিয়ে ফখরুলের সাথে বাবু মিয়ার বাক-বিতন্ডা হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাটাই গ্রামের বাবু মিয়া একদল যুবক নিয়ে বিহাইর গ্রামের মোবাইল ব্যবসায়ী ফখরুলকে দোকান থেকে তুলে নিয়ে আসতে যায়। এসময় বিহাইর গ্রামের লোকজন তাদের কে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ