,

মেসিকে পেতে ২৪ শ কোটির অফার

89725_messi2ক্রীড়া ডেস্ক :২০ কোটি পাউন্ড! বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই হাজার ৪১৯ কোটি টাকা! এই অঙ্কটাই রাখা হয়েছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির সাথে বার্সেলোনার বিচ্ছেদ ঘটাতে। প্রশ্ন একটাই, কোন কাব দেবে এই বিশাল অঙ্ক?

 

কাতালান কাবের মহাতারকাকে সই করাতে ইতোমধ্যেই লাইন লেগে গেছে। ফ্রান্সের প্যারিস সাঁ জাঁ হোক কিংবা ইতালির ইন্টার মিলান, সবাই আপাতত ব্যস্ত হয়ে উঠেছে মেসির সাথে পাকা কথা বলতে।

 

তবে অন্য সব কাবকেই হয়তো পিছনে ফেলে দিতে পারেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। ম্যানেজার হোসে মারিনহোর দুই মোক্ষম চালে মেসিকে সই করাতে নামী স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের হাত ধরে আসরে নেমে পড়ল চেলসি। যারা নাকি চেলসিকে ২০ কোটি পাউন্ড খরচের শক্তি জোগাতে আর্থিক ভাবে সাহায্য করবে।

 

কারণটা কী?

 

অ্যাডিডাস চেলসির জার্সি বানানো ছাড়া মেসিরও অন্যতম স্পন্সর। মেসির বুট থেকে রিস্টব্যান্ড, সব কিছুই বানায় অ্যাডিডাস। কিন্তু বার্সেলোনার জার্সি তৈরি করে অ্যাডিডাসের চিরপ্রতিদ্বন্দ্বি ব্র্যান্ড নাইকি।

 

শোনা যাচ্ছে, অ্যাডিডাসের কর্মকর্তারা ঠিক করেছেন মেসিকে তারা চেলসিতে নিয়ে আসবেনই।

 

চেলসির কাব সূত্রের মতে, ইউরোপ জুড়ে এখন ফেয়ার-প্লে নিয়ম চালু হলেও, চেলসি মালিক রোমান আব্রামোভিচ সবুজ সঙ্কেত দিয়েছেন মারিনহোকে, তার স্বপ্নের ফুটবলারকে যেভাবেই হোক নিজের দলে সই করাতে। গোপনে কাজ চালালেও, জনসমক্ষে প্রসঙ্গ উঠতেই মারিনহো বলেন, ‘ঘটনা সত্যি নয়। আমি এই প্রসঙ্গে কোনো কথা বলব না।’

 

শুধু অ্যাডিডাসের উপরেই ভরসা করে বসে নেই চেলসি ম্যানেজার। এলএম টেনকে প্রিমিয়ার লিগে আনতে মারিনহোর কাবের দূত হয়ে কাজ করছেন সেস ফাব্রেগাস। বার্সার জুনিয়র দল থেকেই একসাথে খেলেছেন ফাব্রেগাস আর মেসি। বার্সেলোনার সিনিয়র দলেও দুজনে একসঙ্গে তিন বছর খেলে বহু ট্রফি জিতেছেন। দুই ফুটবলারের বান্ধবীরাও এক আত্মা এক প্রাণ। ফাব্রেগাস নাকি প্রতিদিনই মেসিকে ফোন করে চেলসি আসতে বলছেন।

 

এক স্প্যানিশ সাংবাদিক বলেন, ‘বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে ঘটনা কিন্তু তা নয়। মেসি গত দুই বছর ধরেই বার্সায় খুশি নন। কারণ খুব পরিষ্কার। ও জানে ওকে আগেও বিক্রি করতে চেয়েছে কাব। সাথে কর ফাঁকি দেয়ার অভিযোগে যখন মেসি ফাঁসে, তখন সাহায্যও পায়নি নিজের প্রিয় কাব থেকে। তৃতীয়ত রোনালদো থেকে কম টাকা পায় মেসি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ