,

পুলিশকে কলা ছুঁড়ে বিপত্তি…

52410_col

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের পশ্চিম কলোরাডোয় ২৭ বছর বয়সী এক যুবক পুলিশকে লক্ষ্য করে কলা নিক্ষেপ করে বিপত্তিতে পড়েছে। ওই অঞ্চলের শেরিফের দুই ডেপুটি কর্মকর্তা ন্যাথান রলফ চ্যানিং নামে ওই যুবকের বিরুদ্ধে তাদের লক্ষ্য করে কলা ছোঁড়ার অভিযোগ এনেছেন। ফ্রুটভেইল এলাকার বাসিন্দা রলফকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গ্রেপ্তার হলফনামা অনুযায়ী, মেসা কাউন্টির ডেপুটি পুলিশ কর্মকর্তা জশুয়া বাঞ্চ ও ডোনাল্ড লাভ তাদের জীবনকে ক্ষণিকের জন্য বিপন্ন মনে করেছিলেন। তারা যদিও খেয়াল করেছিলেন যে তাদের দিকে ছোঁড়া বস্তুর রং হলুদ, তা সত্ত্বেও প্রাণ সংশয়ে ছিলেন তারা। বাঞ্চ লিখেছেন, বিভিন্ন আকৃতি ও রংয়ের হ্যান্ডগান দেখেছেন তিনি। পুলিশ কর্মকর্তারা পিস্তল বের করতে গেলে রলফ চিৎকার করে বলেন, এটা কলা! জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছেন, একটি পরিকল্পিত ইউটিউব ভিডিও ক্যামেরায় ধারণ করতেই তিনি এহেন কাজ করেন। ছুটির দিনের আমেজটা আরও ফুরফুরে ও চাঙ্গা করতেই এমন উদ্ভট পরিকল্পনা তার মাথায় এসেছিল বলে জানান রলফ।

এ জাতীয় আরও খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের