,

ছুটছেন পপি-নিরব

c9bc8de6b8622efbeb8872eafad106d7-popy-nirob-1বিনোদন প্রতিবেদক :এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটছেন পপি ও নিরব। নিজেদের ছবি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের এই ছুটোছুটি বলে জানান পপি ও নিরব।

গতকাল শুক্রবার ঢাকাসহ সারা দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি ও নিরব অভিনীত ছবি চার অক্ষরের ভালোবাসা। জুটি হিসেবে এটি তাঁদের প্রথম ছবি। তাই ছবিটিকে নিয়ে তাঁদের পরিকল্পনার শেষ নেই। ছবিটিকে কীভাবে দর্শকদের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন তাঁরা।

নিরব জানান, ‘ছবি দেখতে আসা আগ্রহী দর্শকদের দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। আর ছবি দেখা শেষে তাঁদের প্রতিক্রিয়া আরও বেশি মুগ্ধতার জন্ম দিয়েছে। তবে সবার কাছ থেকে ছবিটির গল্পের জন্য খুব প্রশংসা পেয়েছি।’ 

এদিকে পপি জানান, ‘দর্শকদের কারণেই আমি পপি হয়েছি। তাঁদের ভালোবাসা বরাবরই আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে। তাই প্রেক্ষাগৃহে বসে দর্শকদের সঙ্গে ছবি দেখার মধ্যে অন্য রকম একটা আনন্দ খুঁজে পাই। পাশে বসে তাঁরা যেসব মন্তব্য করেন, তা বেশ গুরুত্ব দিয়ে আমি বিবেচনা করি। চার অক্ষরের ভালোবাসা ছবিটি নিয়ে এখন পর্যন্ত যে দর্শক প্রতিক্রিয়া পেয়েছে, তা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের।’

চার অক্ষরের ভালোবাসা ছবির মধ্য দিয়ে তিন বছর পর পপি ও দেড় বছর পর নিরবের দেখা মিলল প্রেক্ষাগৃহে। নিরবের মতে, দেড় বছরের বিরতির পরও দর্শকেরা যেভাবে তাঁকে গ্রহণ করেছেন, তা খুবই ভালো লেগেছে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস