,

বিজয়নগরে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

fancidilপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজা ও ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এবং চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত ১০টায় মুকুন্দপুর রেলওয়ে ষ্টেশনে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগি থেকে (বগি নং- ২২১৫) পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করে।  একই দল রাত সোয়া ৯টায় পৃথক অভিযান চালিয়ে চম্পকনগর বাজারের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি বস্তার ভেতর থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৯৭ হাজার টাকা।

 

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১