,

দেশে নেই নির্বাচিত সরকার, র‌্যাব-পুলিশ, বিজিবি আর আমলা দিয়ে চলছে দেশ-হারুন আল রশিদ

SAMSUNG CAMERA PICTURESশেখ কামাল উদ্দিন : র‌্যাব-পুলিশ, বিজিবি আর আমলা দিয়ে চলছে দেশ শাসন। দেশে জনগণের নির্বাচিত কোন সরকার নেই। ৫ জানুয়ারির নির্বাচন অবৈধ, দেশ-বিদেশে এ নির্বাচন স্বীকৃতি পায়নি। শুক্রবার (২৮ নবেম্বর) বিকেলে প্রধান অতিথির ভাষণে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুন আল রশিদ এ কথা বলেন।
দেশে খুন, গুম, হামলা ও মামলার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠন এ জনসভার আয়োজন করে। কসবা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ মুশফিকুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক সংসদ সদস্য সৈয়দা  আশরাফি পাপিয়া, জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব জহিরুল হক খোকন, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিলে মিছিলে চারদিক থেকে বাস, পিকআপ, সিএনজি যোগে সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিত হতে দেখা যায়।
সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত