বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে নারীদের জন্য ৩০ ভাগ কোটা

89472_germanyআন্তর্জাতিক ডেস্ক :বেসরকারি বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর উচ্চপদে নারীদের কোটা নির্ধারণ করেছে জার্মান সরকার। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বুধবার পার্লামেন্টে এই সংক্রান্ত একটি আইনের খসড়া পার্লামেন্টে উত্থাপন করেন। ২০১৬ সালে এই আইন কার্যকর হবে।

মঙ্গলবার রাতে পার্লামেন্ট সদস্যদের সাথে এ ব্যাপারে আলোচনার পর কোটা নির্ধারণের বিষয়ে একমত হয় জার্মানির জোট সরকার। ম্যার্কেল বলেন, ‘নারীদের যোগ্যতার বিষয়টি আমরা অস্বীকার করতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা করব এবং এটা বাস্তবায়িত হবে।’

এই আইন বাস্তবায়িত হলে যেসব কোম্পানী তাদের বোর্ডের জন্য উপযুক্ত নারী প্রার্থী পাবে না তারা সেই সব পদ খালি রাখবে। তবে এই আইনের বিরোধিতা করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান। বুধবারে এক বিবৃতিতে ফেডারেশন অফ জার্মান ইনডাস্ট্রি বিডিআই এবং দ্য এমপ্লয়ার্স ফেডারেশন বিডিএ নতুন এই আইনের সমালোচনা করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কোটা ব্যবস্থার ফলে যোগ্যতম ব্যক্তিরা সুযোগ হারাবে।

পরিচালকমণ্ডলীতে নারী ৩০ ভাগ

২০১৬ সাল থেকে জার্মানির বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর পরিচালকমণ্ডলীর মধ্যে নারীদের কোটা থাকবে ৩০ ভাগ। এই তালিকায় ১০৮টি কোম্পানি রয়েছে, যার পরিচালকমণ্ডলীর সদস্য হতে পারলেও নির্বাহী পরিচালকের পদে কোনো কোটা থাকবে না।

অবশ্য এই কোটা বিষয়ে এক বছর আগে থেকেই আলোচনা হচ্ছিল। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল জোটের দুই দল খ্রিষ্টান ডেমোক্র্যাটিক সিডিইউ এবং খ্রিষ্টান সোশাল ইউনিয়ন সিএসইউ অতীতে আইন করে কোটা করার জন্য একমত হয়েছিল। তালিকাবদ্ধ ১০৮টি কোম্পানির জন্য এই কোটা পদ্ধতি বহাল থাকবে। এছাড়া কয়েক হাজার মাঝারি যেসব কোম্পানি রয়েছে তারা নির্বাহী ও পরিচালকমণ্ডলীতে নিজেদের মত করে কোটা পদ্ধতি করতে পারবে।

বর্তমান পরিস্থিতি

জার্মান বড় বড় কোম্পানিরগুলোর পরিচালকমণ্ডলীতে এখনো পুরুষের সংখ্যা প্রায় ৮০ ভাগ। ডিআইডাব্লিউ ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক এর তথ্য অনুযায়ী, জার্মানির বৃহত্তম ৩০টি কোম্পানিতে নির্বাহী পদে নারীরা মাত্র সাত ভাগ জায়গা দখল করে আছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত বছর নির্বাহী পদে নারীর সংখ্যা অনেক কমে গেছে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সে তুলনায় উচ্চপদে নারীদের অবস্থান বেশি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে এই হার ১৮.৯ ভাগ, তিন বছর আগে যা ছিল মাত্র ১০ ভাগ।

তবে জার্মানির কট্টরপন্থী ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকরা এই আইনের সমালোচনা করে বলেছেন, এ ধরনের বৈধ কোটার কোনো প্রয়োজন আমরা দেখছি না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা