বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে ফরীদির শেষ সিনেমা ‘এক কাপ চা’

humayun faridiশুক্রবার মুক্তি পাচ্ছে প্রখ্যাত অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরীদি অভিনীত তার সর্বশেষ চলচ্চিত্র ‘এক কাপ চা’। এতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম আফজাল হোসেন।

ছবির প্রযোজক ফেরদৌস জানান, হুমায়ুন ফরীদি আমার প্রিয় একজন অভিনেতা। ‘এক কাপ চা’ ছবির ৩০টি বিশেষ চরিত্রে ৩০ জন বিশিষ্ট অভিনেতা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, শাকিব খান, দিঘীসহ অনেকে। তাদের মধ্যে ফরীদি ভাইও রয়েছেন। তবে আমার আরেক প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ মানুষ আফজাল হোসেন তার ব্যস্ততার কারণে এ ছবিতে অভিনয় করতে পারেননি। তাই হুমায়ুন ফরীদির নাম ছবিতে আফজাল হোসেন রাখা হয়েছে। ফেরদৌস বলেন, ছবির নাম ‘এক কাপ চা’ আফজাল হোসেনেরই দেওয়া।

তিনি জানান, বাসু চ্যাটার্জির মূল গল্পের কিছুটা পরিবর্তন করতে হয়েছে। কারণ গল্পে চরিত্র ছিল অন্য ধর্মের এবং এতে কলকাতার বিভিন্ন স্থানের নাম উল্লেখ ছিল। তাই চরিত্র এবং স্থানের নাম বদলাতে হয়েছে। ঢাকার বিভিন্ন রাস্তার নাম ব্যবহার করা হয়েছে।

ফেরদৌস বলেন, আমার খুব কষ্ট হচ্ছে। কারণ ছবিটি নিয়ে ফরিদী ভাইয়ের অনেক আগ্রহ ছিল। বাসু চ্যাটার্জি ছিলেন এ অভিনেতার প্রিয় একজন চলচ্চিত্রকার ও লেখক। তাই অধীর আগ্রহে তিনি ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ২০১০ সালে ছবির শুটিং শুরু হয়। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু ফরিদী ভাই নেই। এরচেয়ে বড় কষ্ট আর কী হতে পারে।

অভিনেতা হুমায়ুন ফরীদি আশির দশকে ‘হুলিয়া’ নামে একটি মৌলিক গল্পের চলচ্চিত্রে অভিনয় করেন। এটি দিয়েই মূলত বড় পর্দায় তার আগমন। একই দশকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন তাকে নিয়ে আসেন বাণিজ্যিক ধারার ছবিতে। এ নির্মাতার ‘নরপিশাচ’ শিরোনামের একটি বাণিজ্যিক ছবিতে প্রথম অভিনয় তার। এরপর মৌলিক ও বাণিজ্যিক ধারা মিলিয়ে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন তিনি।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান প্রখ্যাত এই অভিনেতা। নইম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর। এতে মূল তিন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৗস, মৌসুমী ও টালিগঞ্জের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা