,

জাহিদ হাসানের মায়ের ইন্তেকাল

0f32e55426d60d219539e7f598edf2a4-IMG_2550বিনোদন প্রতিবেদক :মা হামিদা বেগমকে হারালেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। আজ বৃহস্পতিবার সকাল সাতটা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শুরুতে হামিদা বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঈদে মাকে দেখার আনন্দই অন্য রকম

 

শমরিতা হাসপাতালের চিকিৎসক আজ বৃহস্পতিবার তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বিকেলে জাহিদ হাসানের সঙ্গে কথা বলে জানা গেল, মায়ের মরদেহ নিয়ে তিনি এখন সিরাজগঞ্জে আছেন। মায়ের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন। বললেন, ‘অনেক দিন ধরে মা অসুস্থ। খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। তার পরও মা ছিলেন। কিন্তু আজ সকালে আমাদের ছেড়ে গেলেন। বিষয়টা ভাবতেই কেমন যেন লাগছে। মা নেই, পৃথিবীটা খুব শূন্য।’ ঢাকার ধানমন্ডিতে জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জে। সেখানে স্বামী প্রয়াত ইলিয়াস উদ্দিন তালুকদারের পাশে তাঁকে কবর দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?