,

স্বামীসহ বীণার ২৬ বছরের কারাদণ্ড

52003_2

বিনোদন প্রতিবেদক :এমনিতেই নানা বিতর্ক নিয়ে মিডিয়াতে সমালোচনার শীর্ষে থাকেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী বীণা মালিক। তবে এ সমালোচনার কারণে তাকে কখনোই পিছিয়ে থাকতে হয়নি। বরং জনপ্রিয়তাই যেন তার ঝুলিতে জমা পড়েছে। এবার অবশ্য ভিন্ন আঙ্গিকেই বিতর্কিত হলেন তিনি। শুধু তা-ই নয়, কারাদ-ের মতো বড় শাস্তি পেতে হয়েছে তাকে। গত মে মাসে পাকিস্তানি টিভি চ্যানেল জিও টিভির একটি অনুষ্ঠানে ধর্ম নিয়ে অবমাননা করার কারণে তাকে ২৬ বছরের কারাদ- দেন আদালত। পাকিস্তানি সন্ত্রাস দমন আদালত সম্প্রতি এ রায় ঘোষণা করেন। বীণার সঙ্গে এ সাজা পাচ্ছেন তার স্বামী আসাদ বশির খানও। এ ছাড়া আরও দু’জন একই অপরাধে সাজা পাচ্ছেন। তারা হলেন জিও টিভির মালিক মীর শাকিল-উর-রহমান ও অনুষ্ঠান সঞ্চালক শায়েস্তা ওয়াহিদি। টিভি চ্যানেলটিতে একটি ভক্তিমূলক গানের সঙ্গে বীণা তার স্বামীকে নিয়ে নেচেছিলেন। আর এ ব্যঙ্গাত্মক নাচের দৃশ্য চ্যানেলটি প্রচার করে। এর পরই বীণার বিরুদ্ধে ইসলামাবাদ, করাচিসহ বিভিন্ন শহরে অভিযোগ করা হয়। ২৬ বছরের কারাদ-ের পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিদের ১৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শুধু তা-ই নয়, যদি এ জরিমানার টাকা শোধ করা না হয় তাহলে তাদের সম্পত্তি বিক্রি করে দেয়া হবে। আর শিগগিরই বীণা ও বাকি তিনজনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। যদিও সাজাপ্রাপ্তরা সবাই বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। 

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন