,

লতিফকে নিয়ে লুকোচুরি খেলার পরিণাম ভয়াবহ হবে : জামায়াত

88967_BJIডেস্ক রির্পোট:জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি মো: সেলিম উদ্দিন বলেছেন, ক্ষমার অমার্জনীয় অপরাধ করার পরও আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর সরকার তাকে নিয়ে দুইদিন নাটক করেছে। লতিফ সিদ্দিকীকে শুধু গ্রেফতারের মাধ্যমেই এদেশের ধর্মপ্রাণ মানুষ শান্ত হবে না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর সরকার যদি তাকে কারাগারে জামাই আদরে রেখে জনগণকে বোকা বানানোর চেষ্টা করে তাহলে এর পরিণাম হবে ভয়াবহ।

তখন শুধু লতিফ সিদ্দিকীই নয় সরকারকেও এদেশের মানুষ ক্ষমা করবে না। কোনো লুকোচুরি খেলা তৌহিদী জনতা মানবে না।

আজ বুধবার সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে এক বিােভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, সালাউদ্দিন, নাজিম উদ্দিন মোল্লা, মেজবাউদ্দিন নাঈম, শিবির নেতা আনিসুর রহমান বিশ্বাস, তারিক হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর