ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে সরকার ব্যাপক পদক্ষেপ বাস্তবায়ন করছে-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি ক্রীড়ানুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ফুটবলের প্রতি ক্রীড়ামোদীদের আগ্রহ অণুরাগ লক্ষ্য করা গেছে তা দিন দিন বাড়ছে। বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানে স্টেডিয়ামে এখন বিপুল সংখ্যক দর্শকরা আসছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের গড়ে তুলে দেশ জাতি গঠনে ভ’মিকা রাখুক এটাই সকলের প্রত্যাশা। প্রত্যন্ত এলাকা পর্যন্ত সুপ্ত প্রতিভা অন্বেষণ হচ্ছে। জেলা ফুটবল লীগ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নবীন খেলোয়ারদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। প্রত্যাশা করি তারা এক সময় জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নৈপুন্য প্রদর্শনের মাদ্যমে নিজেদের অবস্থান পোক্ত করবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের বিকাশস সহ দেশ জাতির জন্য মর্যাদা বয়ে আনবে। তিনি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা আরও গতিশীল করতে সম্মিলিত ভাবে ভ’মিকা রাখার আহবান জানান।
মঙ্গলবার জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগ ২০১৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর সৌজন্যে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মুনিরুজ্জামান পিপিএম(বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ সাল্লাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড, আশরাফুল আলম সহ খ্যাতনামা ক্রীড়াবিদগণ। সকলকে স্বাগত জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী সহ কর্মকর্তা গণ। উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন বিলকেন্দুয়াই একাদশ ১-০ গোলে রূপসী বাংলা স্পেটিং ক্লাব পরাজিত করে।
জেলা ফুটবল লীগে ১৬ টি দল অংশ নিচ্ছে দলগুলো হচ্ছে বিলকেন্দুয়া একাদশ, রূপসী বাংলা স্পেটিং ক্লাব, মেড্ডা সবুজবাগ ক্লাব, সুলতানপুর একাদশ, প্রভাতী ক্রীড়া সংঘ,কুতুব স্মৃতি ক্রীড়া সংঘ,চলন্তিকা ক্রীড়া চক্র,মোহামেডান স্পেটিং ক্লাব,ঘাটুরা একাদশ,ভোরের আলো একাদশ,গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ,ভোরের আলো একাদশ, উলচাপাড়া একাদশ,সেলিম এন্ড ব্রাদার্স, নিউ ইয়াং স্টার ক্লাব,মেরাশানী একাদশ।
২৬ নভেম্বর বুধবারের খেলায় প্রতিদ্বন্ধিতা করবে কুতুব স্মৃত সংঘ বনাম প্রভাতী ক্রীড়া সংঘ।
উক্ত লীগ খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক ও সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।












