,

রোবট যখন নিরাপত্তা প্রহরী

d6d2e240f5d214b9a9c44dd5ae33516c-robot

আন্তর্জাতিক ডেস্ক :গাড়ির গ্যারেজ এলাকা পাহারা দিচ্ছে নতুন এক নিরাপত্তা প্রহরী। তার চোখ কেউই ফাঁকি দিতে পারবে না। কারণ সে দেখতে পায় চারদিকেই। তার কাজে বাধা দিলেই সে বাজিয়ে দেবে অ্যালার্ম। এমনকি পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে, সেই সিদ্ধান্তও নিজেই নিতে পারবে সে। সম্প্রতি মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসের এক অনুষ্ঠানে হাজির ছিল এমনই এক একটি বুদ্ধিমান রোবট প্রহরী। 

এ মাসের শুরুর দিকে যাঁরা মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসে এসেছেন, তাঁদের সবাইকে অদ্ভুত এই নিরাপত্তা প্রহরীর মুখোমুখি হতে হয়েছে। পাঁচ ফুট উচ্চতার রোবট দেখে অনেকে আবার নভোযান মনে করে বসেছেন। ৫ নভেম্বর রাইজ অব দ্য রোবট নামের মাইক্রোসফট আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল এই রোবট। ৩০০ পাউন্ড ওজনের এই নিরাপত্তা প্রহরীর নাম ‘কে৫’।

কে৫ রোবটের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চারপাশের অবস্থা বুঝে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নিতে পারে এই রোবট। রোবটটিতে রয়েছে ক্যামেরা, সেন্সর ও বিশেষ অ্যালার্ম। অবশ্য এই রোবটের সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র যুক্ত করেনি মাইক্রোসফট। 

কে৫ নামের এই রোবট তৈরি করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান নাইটস্কোপ। একে বলা হচ্ছে স্বয়ংক্রিয় ডেটা মেশিন। এই রোবটের চারটি ক্যামেরা রয়েছে। ফলে চারপাশেই নজর রাখতে পারে এটি। এ ছাড়া এই রোবট গাড়ির লাইসেন্স প্লেটের নম্বর পড়তে পারে। এতে চারটি মাইক্রোফোন রয়েছে। আবহাওয়া বোঝার পাশাপাশি এটি জিপিএস ব্যবহার করে পথও চিনতে পারে। 

রোবট নির্মাতাপ্রতিষ্ঠানটির দাবি, এই রোবট নিরাপত্তা প্রহরীর ঘাড়ে একঘেয়েমি বিরক্তিকর কাজ চাপিয়ে দিয়ে মানুষ আরও জটিল ও সৃজনশীল কাজ করতে পারবে। আর রোবট নিখুঁতভাবে সামাল দেবে নিরাপত্তার কাজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ