শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মোবারকের নিজ গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

mobara mmmmপ্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ও জামায়াতের সাবেক রোকন মোবারক হোসেন ওরফে দুম্বা হাজির ফাঁসির রায় হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায়সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে। এমন কি তার নিজ গ্রাম মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়। সকালে রায় ঘোষনার সাথে সাথেই তার নিজ গ্রামের মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসী মিছিল বের করে। সকাল থেকেই মোবারকের গ্রামের বিভিন্ন দোকান এবং বাজারে উৎসুক জনতা টেলিভিশনের দিকে নজর ছিল রায় শোনার জন্য। গ্রামবাসী রায় ঘোষনার পরই আনন্দ মিছিল বের করে। মোগড়া বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, মমিনুল হক, স্থানীয় সর্দার মোঃ নাছিম ভূইয়া প্রমুখ। বক্তারা ফাঁসির রায় কার্যকর হলে এই রাজাকারের লাশ যেন আখাউড়ার পূণ্যভূমিতে না আনা হয় সেই দাবি জানান। এদিকে শহরে জেলা ছাত্রলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃত্বে পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। এছাড়া আশুগঞ্জ ও নবীনগরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আমরা মুক্তিযোদ্ধারা এই রায়ে আনন্দিত। এই রায়ে ভৈরবের মুক্তিযোদ্ধা আশু রঞ্জনসহ অন্যান্য শহীদের আত্মা শান্তি পাবে। মামলার রাষ্ট্রপক্ষের ১ নং সাক্ষী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রায় ঘোষনার পর বলেন, মোবারকের ছেলে ও ভাগ্নেরা উশৃংখল প্রকৃতির। তারা যে কোন সময় তার জীবননাশসহ তার পরিবারের লোকদের ক্ষতি করতে পারে। সে জন্য তিনি উদ্বিগ্ন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
মোবারক হোসেনের দুই ভাতিজা মোঃ শাহজাহান ও মোঃ ওবায়দুল্লাহ দাবী করেন মুক্তিযুদ্ধের সময় তাদের চাচা মোবারক হোসেন রাজাকার ছিলেন না। তখন তিনি আখাউড়া রেলওয়ে স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। গ্রাম্য ও গোষ্ঠীগত দন্ধের ফলে  প্রতিপক্ষ খোদেজা বেগমকে দিয়ে এ মানবতা বিরোধী অপরাধের মামলা করিয়েছে।

b baria michil a mileg

এই রায় ঘোষনার পর পরই ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্দেগ্যে একটি আনন্দ মিছিল করা হয়। মিছিলটি ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজ হতে শুরু হয়ে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আল মামুন সরকার ও সাংগঠনিক মাহবুবুল বারী মন্টু জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একে অপরকে মিস্টি খাওয়ান।

 

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু