,

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের গনঅনশন কর্মসূচি

onআশুগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎ খাতকে শ্রম আইনের আওতা বহিভূত রাখার প্রতিবাদসহ ২২দফা ও এপিএসসিএল এমপ্লয়ীজ ইউনিয়নের ১৫ দফা দাবীতে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের ৮ ঘন্টার গনঅনশন কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের প্রধান গেইটে অবস্থান করে এ কর্মসূচি পালন করে। কর্মসুচি চলেবে বিকেল ৫টা পর্যন্ত। এ কর্মসূচি পালন করায় বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন অবরোদ্ধ হয়ে পরে।

কর্মসুচি চলাকালে সমাবেশে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের  সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মান্নান খান, সহ-সভাপতি দৌলদুজ্জামান, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ফারুক মিয়া, প্রচার সম্পাদক বিবাশ বিশ্বাস, কার্যকরী সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল বাক্কি, সোলাইমান সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মান্নান খান জানান, অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্র গুলোতে ট্রেড ইউনিয়ন বন্ধের ষড়যন্ত্রের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফেডারেশনের ২২দফা ও এপিএসসিএল এমপ্লয়ীজ ইউনিয়নের ১৫ দফা দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে আগামী ২ ডিসেম্বর মানববন্ধন এবং আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ডাক দেয়া হবে।
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর