,

‘লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের সমর্থন রয়েছে’

51714_asডেস্ক রির্পোট:লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন  মামলায় গ্রেপ্তারের আদেশ থাকা সত্ত্বেও, সরকারের সমর্থন থাকায় পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন লতিফ সিদ্দিকী। সকালে বাংলাদেশ সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ফখরুল বলেন, সুইডিশ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, মানুষের অধিকার, মানবাধিকার পরিস্থিতি কী রকম? আমরা বলেছি গণতন্ত্রসহ সব বিষয় আরও উন্নত হওয়া দরকার।  বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান,ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা