,

আবারো ওয়ানডে শীর্ষে অস্ট্রেলিয়া

ausদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অট্রেলিয়া অনেক আগেই। তবে এ ম্যাচের গুরুত্ব একটু বেশিই ছিল  অস্ট্রেলিয়ার কাছে । কারণ শেষ ম্যাচে  সফরকারীদেরকে হারাতে পারলেই ওয়ানডেতে পুনরায় শীর্ষে উঠার হাতছানি ছিল জর্জ বেইলি বাহিনীর। অবশেষে শেষ ম্যাচে প্রোটিয়াদের ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল অসিরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারীরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। তাদের মধ্যে সর্বোচ্চ ১০৭ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। এ ছাড়া বিহারডেন ৬৩ ও রশো ৫১ রান করেছেন। ক্যামিন্স ৩টি এবং ফকনার, স্মিথ ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট পেয়েছেন।

হালকা বৃষ্টির বাগড়ায় ৪৮ ওভারে ২৭৫ রানের নতুন লক্ষ্যমাত্রা দেওয়া হয় অস্ট্রেলিয়াকে। জবাবে ৫ বল ও ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন  ওয়াটসন। অ্যারন ফিঞ্চ ৭৬ এরবং স্মিথ  ৬৭ রান করেন। রবিন পিটারসন ৪টি,মরকেল ২টি এবং অ্যবট ও পারনেল ১টি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন শতক পাওয়া ডি কক। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন স্মিথ।
প্রথম ওয়ানডেতে অসিরা জয় পেয়েছিল ৩২ রানে। দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছিল। পরের দুই ম্যাচে ৭৩ রান ও ৩ উইকেটে জিতে স্বাগতিকরা।
উল্লেখ্য, গত সপ্তাহে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল ভারত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর