,

অন্ধদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

DSC_0037নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ নভেম্বর সাউথ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিতব্য ওয়ানডে ইন্টারন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৪ এ অংশ নিতে আগামী ২৭ তারিখে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল । এ উপলক্ষে ২৩ নভেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (ইইঈঈ) আয়োজিত এক প্রেস কনফারেন্সের অনুষ্ঠিত হয়

বাংলাদেশে ২০০০ সালে প্রথম ব্লাইন্ড ক্রিকেট এর শুভ সূচনা হয় । ওয়েষ্ট বেঙ্গল ব্লাইন্ড ক্রিকেট এসোসিয়েশন (ইন্ডিয়া) এর সহযোগীতায় ঢাকায় ৬ নভেম্বর ২০০০ তারিখে ৭ দিন ব্যাপী ব্লাইন্ড ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয় ।২০০০ সালের ১২ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক টেষ্ট ম্যাচের বিরতিতে দুই দেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটাররা একটি প্রদর্শনী ম্যাচ খেলে । এরই ধারাবাহিকতায় ১৭ মে ২০০৮ সালে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (ইইঈঈ) প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাঊন্সিল (ইইঈঈ) ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাঊন্সিল (ডইঈঈ) এর ১০ম দেশ হিসেবে পুর্নাঙ্গ সদস্য পদ লাভ করে । ডইঈঈ এর অন্যান্য সদস্য দেশগুলো হল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ । একই সাথে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অব এশিয়া (ইঈঅ) সদস্যপদ লাভ করে ।

২০০৮ সাল থেকে ইইঈঈ এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ১২ টি ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে । ২০১২ সালে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাঊন্সিল (ডইঈঈ) এর উদ্যোগে ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় ।

বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের টিম ম্যানেজার মো. তাইজউদ্দীন তার বক্তব্যে জানান, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাঊন্সিল (ডইঈঈ) এর আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল সাউথ আফ্রিকা যাচ্ছে । এ উপলক্ষ্যে ব্লাইন্ড ক্রিকেট দল গঠন করা হয়েছে । তিনি আরো জানান, ব্লাইন্ড ক্রিকেট খেলোয়াড়দের অনুশীলনের জন্য মাঠ না পাওয়ায় মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম এর পৃষ্ঠপোষকতায় মানিকগঞ্জ জেলাস্থ সিংগাইর উপজেলার জয়মন্টপ হাই স্কুল খেলার মাঠে ২ মাস ব্যাপি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের অনুশীলনের আয়োজন করা হয় । মমতাজ বেগম এম পি ২০০৮ থেকে সহায়তা করে আসছেন ।

নিজের বক্তব্যে ইইঈঈ এর পরিচালক প্রশাসন  সৈয়দ কামরুল ইসলাম আর্থিক সংকটের কারনে নানা সমস্যার কথা উল্লেখ করেন । অন্যান্য বক্তাতারাও তাদের উদ্দীপনা এবং উদ্যোগের সাথে কর্পোরেট সেক্টর, প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ, বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান । অনুষ্ঠানের শেষে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের জার্সি উšে§াচন করেন ইইঈঈ এর সভাপতি হারুনুর রশিদ, টিম ম্যানেজার তাইজউদ্দিন, সাপ্তাহিক কাগজ এর ভারপ্রাপ্ত সম্পাদক জব্বার হোসেন, কন্সেপ্ট মিডিয়া ও রয়েল ইভেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সালমান আরেফিন, বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের কোচ সানোয়ার আহামেদ ।

 

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী