,

পারলে জেলে দিন: মমতা

7e4113e9a1e4de9e1d11d393b12b594f-Momotaআন্তর্জাতিক ডেস্ক :ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদির বিজেপি সরকারকে চ্যালেঞ্জ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, ‘পারলে আমাকে জেলে দিন।’

গতকাল শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মী সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করেন মমতা।

বিজেপি সরকারের উদ্দেশে মমতা বলেন, ‘আমাদের ওপর আঘাত এলে পাল্টা জবাব দেব। আমাকে জেলে পাঠাক, দেখে নেব।’

মমতা দাবি করেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তাঁকে লক্ষ্যবস্তু করেছে বিজেপি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৃঞ্জয় বসুকে গ্রেপ্তার করে প্রতিশোধ নিয়েছে বিজেপি।

সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার সৃঞ্জয়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘বিজেপিকে ভয় পাওয়ার কিছু নেই। ভালো কাজ করে যান। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখুন। আর যাঁরা বিজেপিতে যোগ দিতে চান, তাঁরা দল (তৃণমূল কংগ্রেস) ছাড়তে পারেন।’

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী