,

সশস্ত্র বাহিনী জাতির গর্ব : প্রধানমন্ত্রী

87619_PM_9_21.11.2014_Kallol

বিশেষ প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের চেতনায় সমুজ্জ্বল সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব।

তিনি বলেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, দক্ষ, আধুনিক এবং সুসজ্জিত বাহিনী হিসেবে দেখতে চায়। এজন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা করবো।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা এই বাহিনীর অব্যাহত সমৃদ্ধি চাই। আমরা আশা করি সুশৃঙ্খল ও পেশাগত দক্ষতা বজায় রেখে জাতি গঠনে সশস্ত্র বাহিনী আরো অবদান রাখবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের স্ত্রীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনায় যোগ দেন।

সংবর্ধনায় বক্তব্য প্রদানের পরে প্রধানমন্ত্রী সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, কূটনীতিক এবং অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের অব্যাহত অগ্রগতি, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বীর যোদ্ধারা একত্রে দখলদার বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করে।

সম্মিলিত আক্রমণে দখলদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে এবং বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে জন্ম লাভ করে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সদস্যদেরকে এবং ত্যাগকে জাতি সর্বদা স্মরণ করবে।

এ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা