,

আন্ডারপাস কিংবা ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে ৬ মাসের জেল

87854_under passস্টাফ রিপোর্টার:রাস্তা পারাপারে আন্ডারপাস কিংবা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ফুটওভার ব্রিজ থাকার পরও রাস্তা পারাপারে কেউ যদি তা ব্যবহার না করে তবে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার মতো শাস্তির ব্যবস্থা নেয়া হবে। আগামী ২৫ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। তিনি বলেন, জরিমানা হিসেবে দুইশ’ টাকা অথবা ৬ মাসের জেল দেয়া হবে।

বেনজির আহমেদ জানান, মোবাইল কোর্ট বসানোর আগে সচেতনতার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ সচেতনতামূলক ক্যাম্পিং করবে। মোবাইল কোর্ট পরিচালিত হবে রূপসী বাংলা হোটেল থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর