,

জেলা পরিষদের খাল দখল করে স্থাপনা!

pic 2আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা পুরাতন সিলেট রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনের জেলা পরিষদের খালটি দখল করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় ব্যবসায়ি অমৃত মল্লিক। ইতোমধ্যে পাঁচ ফুটেরও উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছে।
এভাবে খালটি দখল করে সংকুচিত করে ফেলায় এলাকার পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ অবস্থায় স্থানীয়রা অচিরেই জায়গাটি দখল মুক্ত করতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব মেড্ডার বাসিন্দা ব্যবসায়ি অমৃত মল্লিক তার বাড়ির পাশের খালের জায়গা দখল করে বাঁকা দেয়াল নির্মাণ করেছেন। দেয়ালটি দেখলে সাধারণ চোখেই বুঝা যায়, এটি খালের জায়গায় উপর নির্মিত।
এলাকাবাসী দেয়াল নির্মাণে তাকে বাঁধা দিলে তিনি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।  
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিন  আগে খালের এই জায়গাটি দখল করে পাকা প্রাচীর নির্মাণ করা হয়েছে। খালটির বেশিরভাগ অংশ অবৈধভাবে দখল করে প্রায় পাঁচ ফুট উঁচু পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে।
এলাকার একাধিক বাসিন্দা বলেন, ‘দেয়ালটি যখন খালের জায়গা দখল করে বাঁকাভাবে মাঝবরাবর নির্মাণ করা হচ্ছিল, তখন আমরা প্রতিবাদ করেছি। কিন্তু তারা কর্ণপাত করেনি বরং আমাদের হুমকি ধামকি দিচ্ছে।’
স্থানীয় বাসিন্দা জাকির মিয়া বলেন, এই দেয়ালের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। আগামি বর্ষায় এতে সমস্যা দেখা দিবে।
জেলা পরিষদের উচ্চমান সহকারি মো. আমির হোসেন বলেন, এসব জায়গা লিজ দেওয়া যায় না। এখানে যে কোন ধরণের স্থাপনা নির্মাণ অবৈধ। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ