,

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে একটি ঘর ভস্মিভূত

fffffffffffffআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে একটি ঘরের ৮টি রুম ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টায় পৌর এলাকার দক্ষিণ পৈরতলা গ্রামে। আগুনে ৮টি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে দক্ষিণ পৈরতলা গ্রামের সাবেক কমিশনার মাহফুজ মিয়ার বাড়ির গ্যাসের রাইজার লিকেজ হয়ে ভাড়াটিয়াদের একটি ঘরে আগুন লাগে। আগুনে ওই ঘরে ৮টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ৮টি রুমে বসবাসকারী ৮টি পরিবার নিঃস্ব হয়ে যায়।
খবর পেয়ে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

এ জাতীয় আরও খবর

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান