,

ঈর্ষার বলি হলেন মিস হন্ডুরাস!

cc735a99b9215940db56b3006fac5789-Miss-Hondurus

আন্তর্জাতিক ডেস্ক :বোনের প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন কয়েক দিন ধরে নিখোঁজ থাকা মিস হন্ডুরাস। ঈর্ষাকাতর এই প্রেমিক নিজের প্রেমিকাকেও খুন করেছেন। দুই বোনের লাশ পুলিশ গতকাল বুধবার নদীর তীর থেকে উদ্ধার করেছে। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ১৯ বছর বয়সী মিস হন্ডুরাস মারিয়া হোসে আলভারাদো। ছয় দিন আগে এক জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর থেকে বোন সোফিয়া ত্রিনিদাদ আলভারাদোসহ নিখোঁজ হন এই সুন্দরী। এর পর তাঁদের খুঁজে বের করতে মাঠে নামে পুলিশ।

হন্ডুরাসের লা প্রিন্সা পত্রিকার খবরে বলা হয়েছে, মিস হন্ডুরাস মারিয়া, তাঁর বোন সোফিয়া ও বোনের প্রেমিক প্লুতার্কো দ্রুইস মিলে এ পার্টিতে গিয়েছিলেন। সেখানে সোফিয়াকে অন্য এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখে ক্ষুব্ধ হন প্রেমিক দ্রুইস। ঈর্ষাকাতর দ্রুইস তাঁর প্রেমিকা সোফিয়াকে মাথায় গুলি করে খুন করে। বোনকে হত্যার দৃশ্য দেখে মিস হন্ডুরাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকেও পেছন থেকে গুলি করে হত্যা করে দ্রুইস।

পুলিশের গোয়েন্দাপ্রধান লিয়ান্দ্রো ওজারিও বলেন, ১৯ বছর বয়সী মারিয়া ও ২৩ বছর বয়সী সোফিয়ার লাশ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আরাদা শহরের নদীর তীর থেকে উদ্ধার করা হয়। পুলিশ দ্রুইস ও তাঁকে সহায়তা করার অভিযোগে অ্যারিস মালদোনাদো মেসিয়াকে গ্রেপ্তার করেছে। দ্রুইসের কাছ থেকে একটি পিস্তল জব্দ করা হয়। 

দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আরতোরো কোরোলেইস বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে মূল অভিযুক্ত দ্রুইস। আর মেসিয়া তাকে সহায়তা করেছে। এর পেছনে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ গতকাল যেখানে পার্টি হয়েছিল, সেই রিসোর্টের মালিক ভেনচুরা দিয়াজ, তাঁর স্ত্রী এলিজাবেথ আলভারাদো ও তাঁদের মেয়ে ইরমা নিকোলেকেও গ্রেপ্তার করেছে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই দুই নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হন্ডুরাসের চিলড্রেন হোমকে অর্থ দান করার পরিকল্পনা করেছে।

মোহনীয় হাসি আর বাদামি চুলের জন্য নজরকাড়া মিস হন্ডুরাস দেশটির নর্দার্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ছিলেন দেশটির উদীয়মান মডেল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা