,

১০ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স দরকার সৌদির

news-image

Saudi-doctorsচাকরি বাজারে বড় ধরনের একটি সুসংবাদ দিতে যাচ্ছে সৌদি আরব। চলতি বছরের শেষের দিকে তেল সমৃদ্ধ দেশটিতে দরকার পড়বে ১০ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স।

সৌদি আরবের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির বরাত দিয়ে মঙ্গলবার আরব নিউজ এক খবরে জানিয়েছে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা জরুরিভিত্তিতে এসব চিকিৎসক ও নার্স প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়, সরকারের লক্ষ্য প্রতি ৭ হাজার মানুষের জন্য একটি করে স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদাভেদে এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে প্রয়োজন ২ হাজার ৯৫৮টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের। এই স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার জন্য খুব শিগগিরই বিশাল সংখ্যক চিকিৎসক ও নার্সের প্রয়োজন হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে অবহিত করেছে অর্থ ও পরিকল্পনা দপ্তর। তারা জানিয়েছে, রিয়াদে ৬৮৫টি, মক্কায় ৬২০টি এবং নর্দার্ন বর্ডার প্রভিন্সে ৪৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা