,

বর্তমান প্রেমিককে ছাড়াই…

50818_e2লাইফস্টাইল ডেস্ক :বেশ কয়েকদিন ধরেই বলিউডজুড়ে ছিল একটাই আলোচনা। ছিল নানা জল্পনা-কল্পনা। আর তা হলো বলিউড স্টার সালমান খানের বোন অর্পিতার বিয়ের আয়োজন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফালাকনামা প্যালেসে গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল। এতে অন্য সব শিল্পী কলাকুশলীর মতো বলিউডের আরেক সুপারস্টার কাটরিনা কাইফও উপস্থিত ছিলেন। সালমান খানের সাবেক প্রেমিকা হিসেবে ক্যাটের নিমন্ত্রণ পাওয়াটা একটু বিশেষ কিছুই ছিল বটে। কিন্তু দুঃখের বিষয় হলো, বিয়ের এ অনুষ্ঠানে তার পাশে ছিলেন না বর্তমান প্রেমিক রণবীর কাপুর। থাকবেনইবা কী করে! দাওয়াত তো পেতে হবে। খান পরিবার থেকে অন্য সব তারকাকে নিমন্ত্রণ করলেও করা হয়নি রণবীরকে। এ নিয়ে অবশ্য তার তেমন কোন আক্ষেপ নেই। কিন্তু যে মানুষটিকে ছাড়া কাটরিনা কোথাও যান না, তাকে ফেলে সালমানের বোনের বিয়েতে যাওয়াটা সত্যিই রণবীরকে অনেক কষ্ট দিয়েছে বলে শোনা যাচ্ছে। সাবেক প্রেমিক সালমানের টানেই কি ক্যাটরিনা রণবীর ছাড়া বিয়ের অনুষ্ঠানে চলে গেলেন- এমন প্রশ্ন সবার। এদিকে আগামী ২১শে নভেম্বর অর্পিতা খানের বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। এরই মধ্যে সে 

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কাটরিনা আবারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সেখানেও কি রণবীরকে ছাড়া তিনি একাকী চলে যাবেন?- এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে বলিউডে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা