,

প্রোটিয়াদের আশা দেখাচ্ছেন আমলা

50960_amlaক্রীড়া ডেস্ক :৩৩০ রানের বিশাল টার্গেটে ব্যাট হাতে প্রোটিয়াদের আশা দেখাচ্ছেন হাশিম আমলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরায় সিরিজের তৃতীয় ওয়ানেডেতে ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩৯/১ । বিশাল টার্গেটে ব্যাট হাতে ওপেনিংয়ে ১০৮ রানের জুটি গড়েন আমলা ও কোয়াইন্টন ডি কক।  ব্যক্তিগত ৪৭ রানে ডি কক উইকেট খোয়ালেও ৭২ রানে অপরাজিত অপর ওপেনার আমলা। বুধবার টস জিতে আগে ব্যাটিং শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ পৌঁছে ৩২৯/৫-এ। অসি ওপেনার অ্যারন ফিঞ্চ হাঁকান দারুণ শতক। ১২৭ বলের ইনিংসে ফিঞ্চের ৯ বাউন্ডারি ও ৩টি ছক্কা। ৫৫ বলে ব্যক্তিগত ৭৭ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। অপর অসি ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৫০ বলে ৫৩ রান। ৩৮ বলে ৪ বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৪০ রানে উইকেট দেন শেন ওয়াটসন।  দুই উইকেট পেলেও ১০ ওভারের স্পেলে ৮৪ রান দেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। ক্যানবেরা ওয়ানডে নিশ্পত্তির আগে পাঁচ ম্যাচ সিরিজে ১-১এ সমতা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা