,

বাংলাদেশকে ১১ জঙ্গির তালিকা দিয়েছে ভারত

NIAস্বরাষ্ট্রমন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে ১১ জঙ্গির তালিকা হস্তান্তর করেছে ভারত। একইসাথে বাংলাদেশের পক্ষে ৪১জন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকা হস্তান্তর করা হয়। ত্রিশালের জঙ্গিরা ভারতে পালিয়ে গিয়ে নতুন করে নেটওয়ার্ক গড়েছিল বলে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য দিয়েছে।ত্রিশাল ও বর্ধমানের ঘটনা একই সূত্রে গাঁথা বলে ধারণা করছেন ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা।মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠকে এ তালিকা দিয়েছে ভারত।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের গোয়েন্দারা এ তথ্য যাচাই-বাছাই করবেন।মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দফতরে এনআইএ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সোমবার এনআইএ প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। এই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর আড়াইটায় এনআইএ-এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত ৬ সদস্যের কমিটির বৈঠক হয়। বৈঠকে কয়েকজন জেএমবি সদস্যদের নাম উঠে আসে। যাদের চেহারার বর্ণনা ও অতীত কর্মকাণ্ডের সঙ্গে ত্রিশালের ঘটনার মিল পাওয়া যায়।
তিনি বলেন, ত্রিশালের ঘটনার পর আমরাও ধারণা করেছিলাম বোমারু মিজান, সালেহিন ও জামাই ফারুক বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। দুই দেশের গোয়েন্দারা প্রাথমিকভাবে ধারণা করছে, বর্ধমানের ঘটনায় ভারত ও বাংলাদেশের জেএমবি সদস্যরা জড়িত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা