,

অর্পিতাকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিলেন সালমান

Arpita-1416283976বিনোদন ডেস্ক : বলিউডে খবরের প্রধান আকর্ষণ এখন অর্পিতা খানের বিয়ে। কারণ সুপারস্টার সালমান খানের বোন বলে কথা। তাই বিয়ের কার্ড থেকে শুরু করে, নিমন্ত্রিতদের তালিকা, উপহার সবকিছুই তুমুল আলোচনায়।

হায়দরাবাদের বিখ্যাত ফলকনামা প্যালেস আজ অর্পিতা খানের বিয়ের আসর বসতে চলেছে। নতুন জীবনে পা রাখা উপলক্ষে বিয়ের একদিন আগেই অর্পিতা পেয়ে গিয়েছেন ভাই সালমান খানের তরফ থেকে তার গিফট।

রাজকীয় দাদার রাজকীয় উপহার। বোনকে দিয়েছেন একটি ফ্ল্যাট। তবে যে সে ফ্ল্যাট নয় বহুমূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট। শোনা যাচ্ছে, ফ্ল্যাটটির দাম ১৬ কোটি টাকা। ভাই যখন বলিউডের সুপারস্টার সালমান খান তখন বোন তো এটুকু পেতেই পারে।

অনেক দিনের প্রেমিক আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হচ্ছে অর্পিতার। সেলিব্রিটি সালমান খানের বোনের বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, কমল হাসান, চিরঞ্জিবীসহ প্রায় পুরো বলিউড। এছাড়া তালিকায় রয়েছেন রাজনীতিক ও ক্রীড়াব্যক্তিত্বরাও। আর রয়েছেন স্পেশাল গেস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা