,

যৌন অনুভূতি কমিয়ে দেয় যে খাবারগুলো

sex powerমানুষের খাবার গ্রহণের সঙ্গে সেক্সের সম্পর্ক বেশ গভীর। বহু আগে থেকেই চিকিৎসাবিজ্ঞান বলে আসছে যে, আমাদের দৈহিক ও মানসিক সুস্থতার ওপর যৌনশক্তি নির্ভর করে। তাই যৌনজীবনকে বিপর্যস্ত না করতে চাইলে খাবারের বিষয়ে সাবধান হওয়া প্রয়োজন। মূলত নারী-পুরুষের যৌন আকাঙ্ক্ষা ও সক্ষমতা নির্ভর করে দৈহিক, মানসিক এবং হরমোনঘটিত বেশ কিছু বিষয়ের ওপর। এদের সঙ্গে বিশেষ কিছু খাদ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষের মধ্যে যৌন অনুভূতি তীব্র করে টেসটোস্টেরন নামক হরমোন। খাবারের প্রভাবে নানা ধরনের পাচক রসের উদ্ভব ঘটে যা এই হরমোনের নিঃসরণমাত্রা কমিয়ে দেয়। আর তখনই যৌন অনুভূতির অভাব ঘটতে পারে। এখানে দেখে নিন এমনই ৫টি খাবারের তালিকা যা আপনার রোমান্টিক সময়টাকে বিষিয়ে দিতে পারে।
১. পনির : দারুণ সময়কে আরো উপভোগ্য করে তুলতে পারে সুস্বাদু পনির। কিন্তু দুধ থেকে তৈরি এই খাবারে প্রচুর পরিমাণে সিনথেটিক হরমোন উৎপন্ন হতে পারে। ফলে যৌন অনুভূতি সৃষ্টিকারী টেসটোস্টেরন হরমোনের অভাবে আপনার প্রেমপূর্ণ সময়টি নির্ঘাত নষ্ট হয়ে যাবে।
২. মিন্ট : মুখে বাজে গন্ধ দূর করতে মিন্টের তুলনা নেই। কিন্তু এটি আবার টেসটোস্টেরন হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করে। তাই বিশেষ করে পুরুষদের মিন্ট থেকে দূরে থাকাই ভালো।
৩. কর্ন ফ্লেক্স : সকালে উঠে দুধ দিয়ে কর্ন ফ্লেক্স চেখে দেখতে কে না ভালোবাসেন। অবশ্য ড. জন হার্ভে কিলোগ এই খাবারটি আবিষ্কার করেছেন মানুষের মাঝে ভালোবাসা জাগিয়ে তোলার জন্যেই। কিন্তু আপনি খেলে হিতে বিপরীত হবে। চিনিবিহীন এই খাবারটি কারো মনে যৌন অনুভূতি যে সৃষ্টি করবে না তার প্রমাণ মিলেছে।
৪. কফি : এতে কোনো সন্দেহ নেই যে, কফির ক্যাফেইন সেক্সের সময় দারুণ শক্তি জোগাবে। কিন্তু খুব শিগগিরই খেয়াল করবেন, এটি সেক্সের প্রতি অনীহা সৃষ্টি করবে। কারণ, ক্যাফেইন স্নায়বিক দুর্বলতা তৈরি করে।
৫. চকোলেট : তালিকায় এই খাবারটিকে দেখে অবাক লাগতে পারে। কারণ আমরা সবাই চকোলেটকে যৌন অনুভূতিপূর্ণ খাবার হিসেবেই চিনি। ড. মাইকেল হির্ট-এর মতে, এটি আপনার টেসটোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে। তাই চকোলেট থেকেও দূরে থাকুন।
সূত্র : ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?