বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের বিরুদ্ধে আরেকটি মামলা

84643_rape3

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গতকাল সোমবার আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে গত দুই মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চারটি মামলা হলো। 

গতকাল চতুর্থ মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনির খান। ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম মামলাটি গ্রহণ করেন। তিনি তারেক রহমানকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলায় বাদী নিজেকে আওয়ামী লীগের সমর্থক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, তারেক রহমান ৭ নভেম্বর বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, তা হিংসাত্মক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তারেক রহমান ওই সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। এ ধরনের বক্তব্য মানহানিকর। এর মাধ্যমে ইতিহাস বিকৃতি করা হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে তারেক রহমানের বিরুদ্ধে করা এই মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে আখ্যায়িত করেন। তিনি মামলা ও সমন প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলায় এর আগে আওয়ামী লীগের সমর্থক একজন আইনজীবী আদালতে মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। এ ছাড়া যুক্তরাজ্যে বিভিন্ন বক্তৃতায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকার আদালতে আরও দুটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা