,

আলোকচিত্রীর ভূমিকায় দুই প্রধানমন্ত্রী

ac1bc6a7753cd7ebbc9ffa313a7d1cf3-PM_Modi_kids_instagram650আন্তর্জাতিক ডেস্ক :ডিজিটাল ক্যামেরা নিয়ে ফুটফুটে দুই শিশুকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে বসে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। তিনিও ব্যস্ত ছবি তোলায়।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তোলা হয়েছে সুন্দর এই ছবিটি। অনলাইন ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মোদি তাঁর ছবিটি শেয়ার করেছেন। কয়েক মুহূর্তের মধ্যেই ছবিটিতে পড়েছে আট হাজার লাইক।

ছবির বর্ণনা দিতে গিয়ে মোদি তাঁর অ্যাকাউন্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী অ্যাবোট ও আমি যখন আলোকচিত্রী।’ শুধু ছবিই নয়, ক্যানবেরায় ওই শিশুদের সঙ্গে মোদি ও অ্যাবোট খেলাধুলা করেন। তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তাঁরা।

আলোকচিত্রী মোদি ও অ্যাবোটের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন। সেখানে তিনি বলেন, এই শিশুরা ভাগ্যবান। কারণ তারা দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খেলাধুলার সুযোগ পেয়েছে। 

গত ১২ নভেম্বর ইনস্টাগ্রামে মোদি প্রথম ছবিটির পোস্ট দেন। সেখানে তিনি ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ইনস্টাগ্রামে মোদির এক লাখ ১৭ হাজার ২৪৬ জন বন্ধু রয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁর বন্ধু ৮০ লাখ। 

নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে একসঙ্গে কাজ করবে ভারত-অস্ট্রেলিয়া

নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর মোদি পার্লামেন্টে ভাষণ দেন। দুই দেশের মধ্যে সামাজিক নিরাপত্তা, বন্দিবিনিময়, মাদকপাচার রোধ, সন্ত্রাস ও সাহিত্য-সংস্কৃতির ব্যাপারে পাঁচটি চুক্তি সই হয়েছে।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আজ মঙ্গলবার এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো একজন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আসার সুযোগ পেলেন। এটাই পরিবর্তনের ইঙ্গিত দেয়। অস্ট্রেলিয়া ভারতের দৃষ্টির সীমার চেয়ে অনেক দূরে থাকলেও চিন্তাচেতনার কেন্দ্রে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা