শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর জঙ্গি ঝুঁকিতে আছে বাংলাদেশ: গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০১৪

terrorism-guy

ডেস্ক রির্পোট :বড় ধরণের জঙ্গি ঝুঁকিতে আছে বাংলাদেশ বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে যুক্তরাজ্যভিত্তিক ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস’।

স্থানীয় সময় ১৭ নভেম্বর ‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০১৪’ শীর্ষক এ প্রতিবেদনে প্রকাশ করে সংস্থাটি। বিশ্বব্যাপী ১৬২ দেশের ৯৯ দশমিক ৬ শতাংশ জনসংখ্যার ওপর পরিচালিত এক জরিপের মাধ্যমে এ প্রতিবেদনে প্রস্তুত করা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, অপরাধ এবং সাম্প্রদায়িক সম্পর্কের ওপর ভিত্তি করে এটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৩টি দেশ বর্তমানে গুরুতর জঙ্গি ঝুঁকিতে আছে। এগুলো হলো- অ্যাঙ্গোলা, বাংলাদেশ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, ইসরায়েল, মালি, মেক্সিকো, মায়ানমার, শ্রীলঙ্কা এবং উগান্ডা।

এছাড়া প্রতিবেদনে আরো জানানো হয়, বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার এক বছরের মধ্যে বেড়ে ৬১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী হামলা ২০১২ সালের তূলনায় ২০১৩ সালে ৪৪ শতাংশ বেড়ে যায়। সেবছর এসব ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার, যা আগের বছরের তূলনায় ৬১ শতাংশ বেশি।

প্রতিবেদনে জানানো হয়, ২৪টি দেশে এধরণের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। আইএসআইএল, বোকো হারেম আল কায়েদা এবং তালেবান এই হামলাগুলো সবচেয়ে বেশি ঘটিয়েছে। ক্ষয়ক্ষতির প্রায় ৬৬শতাংশের জন্যই দায়ী এই চার সন্ত্রাসী সংগঠন।

সংস্থাটি জানায়, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া এবং সিরিয়ায় এধরণের হামলা সবচেয়ে বেশি হয়েছে এবং মৃত্যুর ঘটনাও এসব দেশে প্রায় ৮০ শতাংশ। ২০১৩ সালে এসব দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২ হাজার ৪শ’ ৯২টি। এতে মৃত্যু হয় প্রায় ৬ হাজার ৩শ’ ৬২ জনের। এ পরিসংখ্যান ২০১২ সালের তূলনায় ১৬২ শতাংশ বেশি। এই পাঁচটি দেশে সন্ত্রাসের জন্য আইএসআইএল সবচেয়ে বেশি দায়ী।

প্রতিবেদনে আরো বলা হয়, এই পাঁচটি দেশের বাইরেও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালে এই অন্যান্য দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ৩ হাজার ৭শ’ ২১টি। ফলে মৃত্যু হয় ৩ হাজার ২শ’ ৩৬ জন মানুষের।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের