,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মহিলা ছিনতাইকারী আটক,ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

mmmmmmmmআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়েছে ৪ মহিলা ছিনতাইকারী। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাদের। ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয় এই মহিলা ছিনতাইকারীদের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সোমবার দুপুর ১ টার দিকে কাউতলী মোড়ে যাত্রীবেশী এ ৪ মহিলা ছিনতাইকারী হামিদা নামের এক ঈজিবাইক যাত্রীর গলা থেকে চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।এসময় সে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ৪ ছিনতাইকারীকে ধরে ফেলে। এরা হচ্ছে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রত্না বেগম,ফুলবানু,তাসলিমা ও রফুলা বেগম। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পরে ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:হাসনাত মুর্শেদ ভুইয়ার ভ্রাম্যমান আদালত ফুলবানুকে এক বছর, রত্না বেগমকে একমাস এবং তাসলিমা ও রফুলা বেগমকে ৭দিন করে সাজা দেন।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা