,

জুটি হলেন ইমন-আইরিন

dee5841534a87b7e87fe0401f3a18e1c-Emonttt

লাইফস্টাইল ডেস্ক :শোবিজে ইমনের পথচলার শুরু মডেলিং আর টিভি নাটক দিয়ে। বেশ কয়েক বছর ধরেই ইমন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। তাঁর ধ্যানজ্ঞান পুরোটাই চলচ্চিত্র ঘিরে। তবে ভালো বাজেট এবং ভাবনা পছন্দ হলে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন ইমন।অন্যদিকে র‌্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করে কিছুদিন পরই টিভি নাটকে কাজ শুরু করেন আইরিন। এরপর বড় পর্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।এবার এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে জুটি হলেন। অবশ্য তাঁদের কোনো চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে না। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য দুই অভিনয়শিল্পী জুটি হয়েছেন। টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এ বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা প্রসূন রহমান। গত শুক্র ও শনিবার ঢাকার বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন তাঁরা।ইমন বলেন, ‘আমি এখন পুরোদমে চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত। বিজ্ঞাপনচিত্রের কাজটা বেশ ভালো লাগে। প্রতিদিন প্রায় সব চ্যানেলে অসংখ্যবার বিজ্ঞাপনচিত্রের প্রচারের মাধ্যমে ভক্তদের খুব কাছাকাছি থাকা যায়। তাই ভালো বাজেট আর ভিন্নধর্মী ভাবনার কোনো বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পেলেই সানন্দে কাজটি করতে রাজি হই।’আইরিন বলেন, ‘আমার ক্যারিয়ারের বয়স খুব বেশি না। এই অল্প সময়ে আমি হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। এবারের বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা দারুণ লেগেছে। ইমন আর আমি এবারই প্রথম একসঙ্গে কোনো কাজ করলাম। সব মিলিয়ে অভিজ্ঞতাও চমৎকার।’জানা গেছে, এ মাসের শেষের দিকে বিভিন্ন টিভি চ্যানেলে ইমন ও আইরিন অভিনীত নতুন বিজ্ঞাপচিত্রটির প্রচার শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা