বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতাল ডেপের কাণ্ড!

7e86fdd1a663c302b6d10697ec93e8ed-Johnny-Depptttবিনোদন প্রতিবেদক :সম্প্রতি হলিউড ফিল্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে মাতলামি করে খবরে এসেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার দিতে মঞ্চে উঠে এই কীর্তি ঘটিয়েছেন তিনি। কেবল মাতালের মতোই আচরণ করেননি ডেপ, বক্তব্য দিতে গিয়ে নানা অপ্রাসঙ্গিক আর উল্টো-পাল্টা কথাও বলেছেন।

টলমলে পায়ে মঞ্চে উঠে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না ডেপ। এমনকি মাইক্রোফোনও ঠিকমতো ধরতে পারছিলেন না। শেষে নিজের দোষ মাইক্রোফোনের ঘাড়ে চাপানোর চেষ্টা করে ডেপ বলেন, ‘আমার দেখা সবচেয়ে অদ্ভুত মাইক্রোফোন এটি।’ কিছুক্ষণ মাইক্রোফোন নাড়া-চাড়া করার পর মাথা চুলকানো শুরু করেন ৫১ বছর বয়সী এ তারকা অভিনেতা। শুধু তা-ই নয়, বক্তব্য দেওয়ার সময় বারবার তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল ডটকম।

ডেপের অস্বাভাবিক আচরণ নিয়ে মজাও করেন অনুষ্ঠান সঞ্চালক মার্কিন গায়িকা ও অভিনেত্রী কুইন লতিফা এবং মার্কিন কৌতুকশিল্পী ও অভিনেতা মাইকেল কিটন। তাঁরা মজা করে বলেন, অনুষ্ঠানে মদ খাওয়ার ব্যবস্থা থাকার কারণেই সম্ভবত ডেপ এমন অদ্ভুত আচরণ করেছেন। মঞ্চে ওঠার আগেই ডেপের অস্বাভাবিক আচরণ অনেকের চোখে পড়েছে বলেও জানান তাঁরা।

এবারের আসরে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন যথাক্রমে ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ও মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘গন গার্ল’। আজীবন সম্মাননা পেয়েছেন মাইকেল কিটন।

হলিউড ব্লকবাস্টার পুরস্কার পেয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’। সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার ঘরে তুলেছে ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন ২’। সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন ‘দ্য ইমিটেশন গেম’ ছবির নির্মাতা মর্টেন টিলডেম। সেরা পার্শ্ব-অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার পেয়েছেন যথাক্রমে কিইরা নাইটলি ও রবার্ট ডুভাল। আর সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে মাইক মায়ার্স পরিচালিত ‘সুপারমেঞ্চ: দ্য লিজেন্ড অব শেফ গর্ডন’।

হলিউডের প্রায় সব রথী-মহারথীই হাজির হয়েছিলেন তারা ঝলমলে হলিউড ফিল্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে। তাঁদের মধ্যে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ক্রিস্টেন স্টুয়ার্ট, কিইরা নাইটলি, রবার্ট প্যাটিনসন, রবার্ট ডাউনি জুনিয়র, জেনিফার লোপেজ, কুইন লতিফা, মাইকেল কিটন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেরার্ড বাটলার, জেয়ার্ড লেটো, হিলারি সোয়াঙ্ক, চ্যানিং ট্যাটুম, রিজ উইদারস্পুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা