,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা অবস্থান ধর্মঘট

ashuganj power stationনিজস্ব প্রতিবেক : দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রসহ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ট্রেড ইউনিয়ন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ও ২২ দফা দাবী আদায়ের লক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদোগে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে। বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের কেন্টিনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন দপ্তর ঘুরে বিদ্যুত কেন্দ্রের প্রশাসনিক ভবনের গিয়ে শেষ হয়।পরে প্রশাসনিক ভবনের নিচে শ্রমিক-মকর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সহ-সভাপিত দৌলত উজ্জামান ভুইয়া,মো.ফারুক মিয়া,যুগ্ম সম্পাদক মহররম আলী,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,প্রচার সম্পাদক বিভাস বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক ইসরাইল মিয়া ও মজিবুর রহমান প্র্রমুখ।ট্রেড ইউনিয়ন বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচী দেওয়া হবে বলে সরকারকে হুশিয়ার করে দেন।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর