,

নতুন ভোটার হয়েছেন ৪৭ লাখ ৩৫ হাজার

EC Logoদেশব্যাপী হালনাগাদ ভোটার তালিকায় ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং নারী ভোটার ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন। নারীর চেয়ে পুরুষ ভোটার পাঁচ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি। সারা দেশে নিবন্ধিত ভোটারের মধ্যে নারীর সংখ্যা কম হলেও রাজধানী ঢাকায় পুরুষের চেয়ে নারী  ভোটার বেশি নিবন্ধিত হয়েছেন।  রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। হালনাগাদে ভোটার বাড়ার হার ৫ দশমিক ১৫ শতাংশ। তবে ইসি অস্বাভাবিক হারে নারী  ভোটার কমে যাওয়ার কোন কারণ ব্যাখ্যা করেনি। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যেই হালনাগাদে কোন দ্বৈত ভোটার আছে কি না, তা যাচাই করা হবে। এরপর ২রা জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩১শে জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৮ দশমিক ১২ শতাংশ ভোটার নিবন্ধিত হয়েছে। সবচেয়ে কম ২ দশমিক ৬২ শতাংশ ভোটার নিবন্ধিত হয়েছে চট্টগ্রামের  কোতোয়ালিতে। সারা দেশে পুরুষ ভোটার বেশি হলেও রাজধানীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। ঢাকা উত্তর সিটিতে এক লাখ নয় হাজার ৩৮২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৫৩ হাজার ১৪ জন এবং নারী ৫৬ হাজার ৩৬৮ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার বেড়েছে ৮৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ৪২ হাজার ১৯৮ জন।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে