,

কেন ট্রফি দেওয়া হলো না বাংলাদেশকে?

7ae661b3e5fafc4a876e054ef84769c6-Trophy

ক্রীড়া ডেস্ক :২০০৫ সালের স্মৃতিটা আবার উসকে যেতেই পারত। জাতীয় পতাকা কিংবা ট্রফি নিয়ে ল্যাপ অব অনার। ২০০৫ সালে চট্টগ্রামেই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ। এরপর তুমুল করতালির বৃষ্টিতে ভিজতে ভিজতে উপচে পড়া গ্যালারি অভিবাদন বাংলাদেশ দল গ্রহণ করেছিল পুরো মাঠে চক্কর দিয়। হাতে ছিল প্রাণের লাল-সবুজ জাতীয় পতাকা।

সেবার অবশ্য সিরিজ জয়ের উৎসবটা হয়েছিল ঢাকায়। এবার বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে খুলনাতেই। কিন্তু চট্টগ্রামে উৎসবের উপলক্ষ কম ছিল না। এই প্রথম যে টেস্টে কোনো দলকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ম্যাচ-সেরার পুরস্কার দেওয়া হলো মুমিনুলকে, বাংলাদেশের সবচেয়ে ‘ভ্যালুয়েবল’ খেলোয়াড় হিসেবে পুরস্কার পেলেন তাইজুল ইসলাম, সিরিজ সেরার পুরস্কারও দেওয়া হলো সাকিবকে। কিন্তু ব্যক্তিগত পুরস্কারেই সীমাবদ্ধ থাকল সব আয়োজন। আসল ট্রফিটাই দেওয়া হলো না! সিরিজ জিতেও মুশফিকুর রহিমের হাতে উঠল না সিরিজের ট্রফি!

একটু অবাক হওয়ারই কথা। এ নিয়ে অনেকের মনে কৌতূহলও দেখা দিয়েছে। কেন দেওয়া হলো না সিরিজের ট্রফি। কেন সিরিজ জয়ের ট্রফি নিয়ে উল্লাসে মেতে ওঠার ছবিটা ক্যামেরাবন্দী হলো না আজ?

উত্তরটা হলো, সেই উৎসবের জন্য বাংলাদেশ দলকে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা, ওয়ানডে সিরিজ শেষেই দুটো ট্রফি একেবারেই দেওয়া। বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ যে জিতবেই, তার নিশ্চয়তা নেই। তবে ফেবারিট তো অবশ্যই। দুটো ট্রফি বাংলাদেশ দলের দুই অধিনায়কের হাতে বিশেষ অতিথির হাত দিয়েই দেওয়ার ইচ্ছা বাংলাদেশ দলের। বিসিবির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে, সেই বিশেষ অতিথি হিসেবে বিসিবি চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এমনিতে প্রধানমন্ত্রীর ক্রিকেটের প্রতি আছে অন্য রকম ভালোবাসা। তার ওপর বাংলাদেশের ক্রিকেটের জন্য এই সিরিজ জয় বিশেষ এক অর্জন। সব মিলে মুহূর্তটাকেও আরও বিশেষ করে রাখার ইচ্ছা বিসিবির।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা