,

প্রেমে পড়েছেন মাইলি-প্যাট্রিক শোয়ার্জেনেগার

3d16a6c95d613bc1d16b7a91550618b5-Miley_insideলাইফস্টাইল ডেস্ক :কয়েক দিন ধরেই আর্নল্ড শোয়ার্জেনেগারের ছেলে মডেল-অভিনেতা প্যাট্রিক শোয়ার্জেনেগার এবং মার্কিন গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাসের প্রেমের জোর গুঞ্জন চলছিল হলিউডে। অবশেষে সেই গুঞ্জন সত্যে পরিণত হলো। প্রেমের কথা সরাসরি মুখে না বললেও, সম্প্রতি জনসমক্ষে একে অন্যের ঠোঁটে চুমু এঁকে দিয়ে নিজেদের প্রেমের কথা সবাইকে জানিয়ে দিল এ তারকা জুটি।

 

অভিসারে মেতেছেন মাইলি-প্যাট্রিক শোয়ার্জেনেগার!

 

মাইলি লস অ্যাঞ্জেলেসে প্যাট্রিকের অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হওয়ার পর চলতি মাসের শুরুর দিকে সমবয়সী এ দুই তারকার অভিসারের গুঞ্জন ডালপালা মেলে। পরে একটি রেস্তোরাঁয় এ জুটিকে নৈশভোজে অংশ নিতে দেখা যায়। এ ছাড়া হলিউডের একটি থিয়েটারে ‘স্টিল অ্যালিস’ ছবির প্রদর্শনী দেখতে যান তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল ডটকম।

প্যাট্রিক শোয়ার্জেনেগার-মাইলি সখ্য বাড়ছে!

 

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে ক্যামেরাবন্দী হন মাইলি ও প্যাট্রিক। খেলা দেখার একপর্যায়ে সবার সামনে একে অন্যকে জড়িয়ে ধরে চুমু খান তাঁরা। এত কিছুর পরও এখন পর্যন্ত প্রেমের ঘোষণা আসেনি এ জুটির কাছ থেকে। কবে তাঁরা আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা স্বীকার করেন, সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা