বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বস্তিকাকে নিয়ে অস্বস্তিতে দিবাকর

7246cdc0318130f059ea668a86207514-swastikaবিনোদন প্রতিবেদক :ক্রাইম থ্রিলারধর্মী ‘ডিটেকটিভ বোমকেশ বকশি’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। দিবাকর ব্যানার্জি পরিচালিত ছবিটিতে স্বস্তিকার সহ-অভিনেতা ‘শুদ্ধ দেশি রোমান্স’ তারকা সুশান্ত সিং রাজপুত। চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরের একটি দোকান থেকে কানের দুল চুরি করায় স্বস্তিকাকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এমন একটি কাণ্ড ঘটানোয় স্বস্তিকার মান-সম্মান নিয়ে চিন্তিত বলেই জানিয়েছেন নির্মাতা দিবাকর ব্যানার্জি।চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরে ‘দর্পণ’ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সেখানকার একটি বুটিক শপ থেকে ২২৫ ডলার মূল্যের কানের দুল চুরি করেন স্বস্তিকা। দোকানের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে। ওই ঘটনায় স্বস্তিকাকে নিয়ে বিতর্কের ঝড় উঠলেও তা ‘ডিটেকটিভ বোমকেশ বকশি’ ছবিকে ক্ষতিগ্রস্ত করবে না বলে মনে করছেন

চুরির ঘটনায় জড়িয়ে অস্বস্তিতে স্বস্তিকা

‘সাংহাই’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা দিবাকর ব্যানার্জির মতে, স্বস্তিকার চুরি বিতর্ক ‘ডিটেকটিভ বোমকেশ বকশি’ ছবির সাফল্যের সম্ভাবনাকে নষ্ট করবে না। ছবির সাফল্য নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তবে চুরির মতো অস্বস্তিকর একটি ঘটনায় জড়িয়ে পড়ায় স্বস্তিকার মান-সম্মান নিয়ে তিনি চিন্তিত। চুরির ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও রায় দিয়েছেন দিবাকর। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ প্রসঙ্গে দিবাকর বলেন, ‘আমার মনে হয় না, কোনো কিছুই আমার ছবির বিরুদ্ধে যাবে। স্বস্তিকার চুরির ঘটনা ছবির ক্ষতি করবে—এমন চিন্তা করার কোনো দরকার নেই। বরং অপ্রত্যাশিত ওই ঘটনা এবং স্বস্তিকার মান-সম্মান নিয়ে চিন্তা করতে হবে আমাদের। সত্যিই ঘটনাটি খুবই অপ্রত্যাশিত। আমার প্রত্যাশা, যত দ্রুত সম্ভব বিষয়টির মীমাংসা হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা