,

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আওয়ালীগের সাধারণ সম্মাদককে দুদকে তলব

Dodokনিজস্ব প্রতিবেক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামকে তলব করেছে দুদক। একই সঙ্গে তার বড় ভাই কাজী তাহসিনকেও ডাকা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আগামী ১৯ নভেম্বর তাদেরকে কুমিল্লায় দুদক কার্যালয়ে উপস্থিত হতে কার্যালয়ের উপ-সহকারি পরিচালক সৈয়দ আতাউল কবির স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধ করা হয়েছে। ৫ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন/ কার্যক্রম পরিচালিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির কপি কাজী আজহার ও তার ভাইয়ের কাছে পাঠানো হয়েছে। কাজী আজহারুল ইসলাম চিঠি পাওয়ার কথা স্বীকার করে জানান, যে সম্পত্তি আছে এর সঠিক কর দেওয়া হয়েছে। আর কোনো সম্পত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসায় কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বলে মনে হচ্ছে। জানা গেছে, পৌর এলাকার শাহপুর গ্রামের মৃত মোঃ কাজী মোরশেদের ছেলে মোঃ কাজী তাহসিন ও কাজী আজহারুল ইসলাম। ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত আছেন ওই আওয়ামী লীগ নেতা। অভিযোগ আছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছেন। বর্তমানে দলে তিনি কোণঠাসা।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন