,

বন্ধ হচ্ছে ৪শ’ অবৈধ ওয়েবসাইট

file (1)ডেস্ক রির্পোট :১৬টি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের বড় ধরনের যৌথ অভিযানে বন্ধ করে দেয়া হচ্ছে ৪শ’রও বেশি অবৈধ ওয়েবসাইট

গণমাধ্যমের একটি প্রতিবেদনে শুক্রবার একথা বলা হয়েছে।

এসব সাইটে মাদক ও অস্ত্রসহ নিষিদ্ধ বিভিন্ন দ্রব্য বিক্রি করা হত। অভিযান চালিয়ে ‘সিল্ক রোড টু’ এর মতো এ সাইটগুলো বন্ধের পদক্ষেপ নেয়ার পাশাপাশি এগুলো পরিচালনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইটগুলো ‘দ্য তোর নেটওয়ার্ক’ এর মাধ্যমে পরিচালিত হত। প্রচলিত ‘সার্চ ইজ্ঞিন’ দিয়ে এ সমন্ত সাইটে প্রবেশ করা যায় না। তোর নেটওয়ার্ক এর মাধ্যমে হাজার হাজার অবৈধ সাইট পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সিল্ক রোড টু পরিচালনাকারী ব্ল্যাক বেনথালসহ আরো ছয় জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। যুক্তরাজ্যের ‘দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর জানিমে মুক্তি দেয়া হয়েছে।
এ অভিযান ‘সাইবার ক্রাইমের বিরুদ্ধে যুদ্ধে’ একটি বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর মাদকের অনলাইন বাজার সিল্ক রোড বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর আবার তা চালু হয়।
ইউরোপোল এর ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টারের প্রধান ট্রোয়েলস ওয়েরটিং বলেন, “আজ আমরা তাদের একসঙ্গে খুঁজে বের করেছি। আমরা খুবই কার্যকরভাবে ভয়ঙ্কর অপরাধ চক্রের অবকাঠামো সরিয়ে ফেলতে পেরেছি। যেগুলো পরিকল্পিত অপরাধ সংগঠনে সাহায়তা করত।”
এই অভিযান কারিগরি দিক থেকেও পুলিশের উন্নতির প্রমাণ দিচ্ছে। পুলিশ এখন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবৈধ নেট সার্ভারগুলোর পেছনের মানুষটিকে ধরতে সক্ষম হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা