,

গ্র্যাজুয়েশনের পর ১০টি ফ্যাশনেবল টিপস্

31_37937-240x240লাইফস্টাইল ডেস্ক : যাদের গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে তাদের স্টাইলের ধরনটা কিছুটা ভিন্ন হওয়া প্রয়োজন। তাদের ওয়ারড্রপে যে ১০টি পোশাক থাকা বাঞ্ছনীয় তা তুলে ধরেছেন এক ফ্যাশন বিশেষজ্ঞ। এগুলো দেখে নিন।
১. এমন অনুষ্ঠান বা সময় সবার জীবনেই আসবে যখন আপনার স্যুট প্রয়োজন হবে। কলেজে হুডি, জিন্স প্যান্টের দারুণ জনপ্রিয়তা থাকে। কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করার পর কিছুটা ফরমাল পোশাকের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এক জোড়া মানানসই স্যুট বানিয়ে নিন।
২. হালকা শীতে ভারী স্যুট চলে না। এ জন্য একটি নেভি স্যুট থাকা জরুরি। তাই একটি রুচিশীল নেভি স্যুট বানিয়ে নিন।
৩. কাস্টম শার্টের তুলনাই নেই। যত এগিয়ে যাবেন, আপনার ততই কাস্টম শার্টের প্রয়োজন হবে। দামি ব্র্যান্ড থেকে শুরু করে কম দামি কাপড় কিনে কাস্টম শার্ট বানিয়ে নিতে পারেন।
৪. এক্সিকিউটিভ পোশাকের জন্য অন্তত দুই জোড়া শু থাকা জরুরি। সাধারণত দামি ব্র্যান্ডের জুতো দারুণ রুচিশীল ও ভালো মানের হয়।
৫. ল্যাপটপ বা জরুরি কাগজপত্র রাখতে একটি ব্যাগ থাকা জরুরি। সিনথেটিক ব্যাগ না কিনে একটি চামড়ার দামি ব্যাগ কিনে নিন।
৬. দারুণ পোশাকের সঙ্গে মানানসই মুজো প্রয়োজন। শীতের জন্য উলের এবং গরমের সময় পাতলা ভালো মানের কয়েক জোড়া মুজো কিনুন।
৭. বেশি শীতের জন্য একটি ওভারকোট বেশ ভালো জিনিস। অনেকেই এটি বেশ পছন্দ করেন। একটি ভালো মানের ওভারকোট বানিয়ে নিলে বা কিনলে তা বহুদিন যাবে।
৮. সানগ্লাস অতি জরুরি একটি জিনিস। আর ফ্যাশনের বিষয় তো রয়েছেই। তাই মানানসই দেখে এক জোড়া সানগ্লাস কিনে নিন।
৯. ড্রেস বেল্টকে অনেকেই এক্সিকিউটিভ পোশাকের জন্য ফ্যাশনেবল বলে মনে করেন। তাই এক জোড়া ড্রেস বেল্ট কিনে নিতে পারেন।
১০. স্যুটের সামনের পকেটে রুমাল বেশ স্টাইলিশ লাগে। তাই মানানসই দেখে এক জোড়া সিনথেটিক রুমাল কিনে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন