,

‘আগামী তিন মাসের মধ্যে অত্যাধুনিক নৌ-বন্দর’ কাজ শুরু-নৌ-পরিবহন মন্ত্রী

as portনিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগামী তিন মাসের মধ্যে আশুগঞ্জে অত্যাধুনিক নৌ-বন্দরের কাজ শুরু হবে। তিনি আজ শনিবার বিকেলে আশুগঞ্জে প্রস্তাবিত অভ্যন্তরীণ কন্টেইনার  টার্মিনাল (আইসিটি), নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র তত্বাবধানে নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, জমির সমস্যায় এতদিন প্রস্তাবিত প্রকল্পটি কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে সে জটিলতা কেটে গেছে। দ্রুত জেলা প্রশাসকদের মাধ্যমে প্রথমে ব্যক্তি মালিকাধীন জমি অধিগ্রহণ শুরু হবে। এক্ষেত্রে ভূমি মালিকদের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করা হবে। এর আগে তিনি ভৈরব নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।
পরে মন্ত্রী জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ‘র কর্মকর্তাদের নিয়ে আশুগঞ্জ নৌ-বন্দরে নির্মিত আরসিসি জেটি, নির্মাণাধীন ওয়্যার হাউজ, পার্কিং ইয়ার্ড ও কাষ্টমস হাউজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি বিআইডব্লিউটিএ‘র জাহাজ সন্ধানীতে উঠে মেঘনা নদী, আশুগঞ্জ বন্দরে ভারতের ঋণ সহায়তায় প্রস্তাবিত আইসিটি প্রকল্প এলাকা পরিদর্শন করার পাশপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রস্তাবিত এ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ‘র পরিচালনা পরিষদের সদস্য (অর্থ) মো. মনিরুজ্জামান, (প্রকৌশল) মো. মফিজুল হক, বিআইডব্লিউটিএ‘র সচিব আব্দুল আওয়াল,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এড. কামরুজ্জামান আনছারি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, আইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাইদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো. মুসলেহ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ