,

বাংলাদেশের হাতেই ম্যাচের নাটাই

70eeac31328042e460d8b8503c7c2000-31ক্রীড়া ডেস্ক :তৃতীয় দিনটা আসলে কাদের?

জিম্বাবুয়ে দাবি করতে পারে, ‘আমাদের’। কারণ দিনের প্রায় পুরোটা সময়ই তারা ব্যাট করে গেছে। তাতে ফলোঅন এড়িয়ে আগের দিনের ১১৩ রানের সঙ্গে যোগ করা গেছে আরও ২৬১ রান। দিন শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এলটন চিগুম্বুরা তো সেটা ধরে নিয়ে শুনিয়ে গেলেন, টেস্টটা তারাও জিততে চান।

বাংলাদেশ দল প্রতিবাদ করতে পারে, ‘না, টেস্টের তৃতীয় দিনটা ছিল আসলে আমাদের!’ আন্তর্জাতিক ক্রিকেটে লেগ স্পিনার জুবায়ের হোসেনের প্রথম ৫ উইকেট পাওয়ার সুবাদে এদিন তুলে নেওয়া গেছে জিম্বাবুয়ের হাতে থাকা ৯ উইকেটই। দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে করা ২৩ রানসহ লিড এখনই ১৫২ রানের। দিনটা তাহলে আর কারও হয় কী করে! টেস্টের নাটাই বাংলাদেশের হাতেই।

এলটন চিগুম্বুরার দাবি যা-ই হোক না কেন, তৃতীয় দিন শেষের ছবিটা কিন্তু তাদের পক্ষে কথা বলছে না। বাংলাদেশ দল যদি আজ জিম্বাবুয়ের সামনে তিন শর ওপরে লিড দিয়ে দেয়, চতুর্থ ইনিংসে সেটা তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে না। তা ছাড়া কাল দিন শেষে উইকেটের যে চেহারা দেখা গেছে, তাতে শেষ দুই দিনে সেটা বোলিং সহায়ক হলেও হতে পারে। আজ ব্যাটিংয়ে নামার আগে উইকেট আবারও রোল করা হবে বলে তা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা হয়তো একটু কম। চন্ডিকা হাথুরুসিংহে তার পরও ব্যাটসম্যানদের সতর্ক থাকতে বললেন। ‘উইকেটে আড়াআড়ি ফাটল দেখা দিয়েছে। শেষ দুই দিন এখানে ব্যাটিং করা সহজ না-ও হতে পারে’—বলছিলেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ। ৮ রানে অপরাজিত তামিম ইকবাল আর ১১ রানে অপরাজিত ইমরুল কায়েস নিশ্চয়ই কোচের সাবধানবাণী মাথায় রেখেই আজ আবার নতুন করে শুরু করবেন তাঁদের উদ্বোধনী জুটি। 

জিম্বাবুয়েকে ৩-০ তে সিরিজ হারানোর লক্ষ্য পূরণ এখন অনেকটাই নির্ভর করছে ব্যাটসম্যানদের ওপর। তবে তাদের কাজ কাল অনেকটাই সহজ করে দিয়েছেন তরুণ লেগ স্পিনার জুবায়ের। আগের দিন বল করেছিলেন মাত্র এক ওভার। কাল ইনিংসের ৩৫তম ওভারে বল হাতে নিয়ে ১৭ ওভারের প্রথম স্পেলেই তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে ইনিংসের ৪৭তম ওভারে এক বলের ব্যবধানে ফিরিয়েছেন ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজাকে। ৫৯তম ওভারে বোল্ড করেছেন ক্রেগ আরভিনকেও। ১০৪তম ওভারে নতুন স্পেল শুরু করেই চিগুম্বুরাকে স্লিপে ক্যাচ বানান ইমরুল কায়েসের। নিজের পরের ওভারে মুশাঙ্গুয়েকেও ফিরিয়ে দিয়ে মাত্র তৃতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।

উইকেট থেকে মাঝেমধ্যেই টার্ন-বাউন্স পাচ্ছিলেন জুবায়ের। তাঁর হঠাৎ লাফিয়ে ওঠা বলগুলো খেলতে বেশ ভালোই বেগ পেতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। তবে এর মধ্যেই তারা রান তোলার কাজটা করতে চেয়েছে দ্রুত। তাতে সাফল্যও এসেছে। দিনের প্রথম ঘণ্টাতেই কোনো উইকেট না হারিয়ে যোগ হয়েছে ৫৬ রান। ২০০ হয়ে গেছে লাঞ্চের আগেই। জিম্বাবুয়ে চা-বিরতিতে গেছে ৬ উইকেটে ৩৩০ করে। তবে মাত্র ৫২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেটের পতনে চার শর ঘরে আর যাওয়া হয়নি তাদের।

আগের দিন দলের ৯ রানে ওপেনার ব্রায়ান চারিকে হারানোর পর জুটি বেঁধেছিলেন আরেক ওপেনার সিকান্দার রাজা আর হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেটে তাদের ১৬০ রানের জুটিকে ভিত বানিয়েই আসলে জিম্বাবুয়ের রানটা ৩৭৪ পর্যন্ত গেছে। তবে দুর্ভাগ্য সিকান্দার (৮২) আর মাসাকাদজার (৮১)। আশির ঘরে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি কেউই। পরে চিগুম্বুরাও বরণ করেছেন একই দুর্ভাগ্য। আউট হয়ে গেছেন ৮৮ রান করে। অবশ্য জিম্বাবুয়ের সাড়ে তিন শর ওপরে রান করায় অবদান আছে ষষ্ঠ উইকেটে রেজিস চাকাভার (৬৫) সঙ্গে তাঁর ১১৩ রানের জুটিরও। তবে চিগুম্বুরার ৮৮ রান কিংবা ষষ্ঠ উইকেটে ১১৩ রানের জুটির কোনোটাই হতো না, যদি তাঁর ৩৫ রানের সময় তাইজুলের বলে স্লিপে ক্যাচটা নিতে পারতেন মাহমুদউল্লাহ। এ ছাড়া ৬১ রানের সময়ও একবার তাইজুলের বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচের মতো দিয়েছিলেন চিগুম্বুরা। কিন্তু বলটা উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে বাতাস লাগিয়ে চলে যায় বাউন্ডারির দিকে।

এ রকম দু-একটা সম্ভাবনা আরও জেগেছিল, যেগুলোকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা। পারলে প্রথম ইনিংসের লিডটা আরও বড় হতে পারত। তবে আশার কথা, ওই ক্যাচগুলো ছুটলেও ম্যাচের নিয়ন্ত্রণটা ছুটে যায়নি বাংলাদেশের হাত থেকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর