রোহিতের রেকর্ড ম্যাচে ভারতের জয়
ভারতের রোহিত শর্মার রেকর্ডের দিনে শ্রীলঙ্কা হেরেছে ১৫৩ রানের বড় ব্যবধানে। ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সফরকারীরা ৪৩.১ ওভারে অল আউট হয়েছে ২৫১ রানে।
ভারতের রোহিত শর্মার রেকর্ড রানের জবাবে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৫। এ ছাড়া থিরানে করেছেন ৫৯ রান। ভারতের পক্ষে দুই ওপেনারও দারুণ শুরু করে ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান টপ অর্ডার। তবে ম্যাজিক দেখিয়েছেন নবীস কুলকারনি। নিয়েছেন ৪ উইকেট। এর আগে উমেষ এবং বিনি নিয়েছেন ২টি করে উইকেট।
ইডেন গার্ডেনের ১৫০ বছরপূর্তি উৎসব ম্যাচের আগে কেক কেটেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও শ্রীলঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ম্যাথুস তখন জানতেন না যে ছুরিটি দিয়ে তিনি যেভাবে কেক কেটেছেন, একটু পরেই ব্যাট দিয়ে ঠিক একইভাবে তার বোলারদের কেটে ছিন্নভিন্ন করবেন ভারতের রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত শর্মা। এরচেয়েও বড় কথা, ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে আড়াই শ’ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো দ্বিশতক রান করার ইতিহাসটাও নিজের করে নিয়েছেন তিনি। ম্যাচের শেষ বলে আউট হওয়ার আগে রোহিত খেলেছেন ২৬৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। তার এই রেকর্ড রানের ওপর ভর করে সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৪০৪ রানের পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত।
প্রথম ৩টি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারতীয়রা। বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডেতে তাই ভারমুক্ত ছিল ভারতীয় শিবির। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৫৯ রানেই ২ উইকেট হারিয়েছে ভারত, আউট হয়েছেন ওপেনার অজিঙ্কো রাহানে ও ওয়ানডাউনে নামা আমবতি রাইডু। এই তালিকায় রোহিতও থাকতে পারতেন। ব্যক্তিগত ৪ রানেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু ক্যাচ ফেলে দিয়েছে শ্রীলঙ্কান ফিল্ডাররা। নতুন করে জীবন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন রোহিত। তাকে দমাতে পারেনি শ্রীলঙ্কান বোলাররা। শেষ অবধি ইনিংসের শেষ বলে কুলাসেকারার বলে জয়াবর্ধনকে ক্যাচ দেওয়ার আগে ১৭৩ বলে ৩৩ বাউন্ডারি ও ৯ ছক্কায় ২৬৪ রান করেছেন রোহিত শর্মা। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেছেন কোহলি।
বৃহস্পতিবার রোহিতের মহাকাব্যিক ইনিংসটির পর বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির রেকর্ড ৪টি। এর সবগুলোই ভারতীয় ব্যাটসম্যানদের দখলে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকার। ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শচিনের রান ছাড়িয়ে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন বিরন্দর শেওয়াগ। এতদিন এটাই ছিল ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে ইডেন গার্ডেন্সে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন রোহিত শর্মা। উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বর মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।
এই ম্যাচ জিতে ভারত সিরিজে ৪-০ তে এগিয়ে গেছে। ম্যাচসেরা রোহিত শর্মার নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না।
দল প্রতিপক্ষ রান সাল
১. শ্রীলঙ্কা হল্যান্ড ৪৪৩ ২০০৬
২. দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৪৩৮ ২০০৬
৩. অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ৪৩৪ ২০০৬
৪. ভারত ওয়েস্ট ইন্ডিজ ৪১৮ ২০১১
৫. দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ৪১৮ ২০০৬
৬. ভারত শ্রীলঙ্কা ৪১৪ ২০০৯
৭. ভারত বারমুডা ৪১৩ ২০০৭
৮. শ্রীলঙ্কা ভারত ৪১১ ২০০৯
৯. ভারত শ্রীলঙ্কা ৪০৪ ২০১৪
১০. নিউজিল্যান্ড আয়ারল্যান্ড ৪০২ ২০০৮
১১. ভারত দক্ষিণ আফ্রিকা ৪০১ ২০১০
ব্যাটসম্যান
ইনিংস
দেশ
প্রতিপক্ষ
তারিখ ও সাল
রোহিত শর্মা
২৬৪
ভারত
শ্রীলঙ্কা
১৩ নভেম্বর, ২০১৪
বীরেন্দ্র সেওয়াগ
২১৯
ভারত
ওয়েস্ট ইন্ডিজ
৮ ডিসেম্বর, ২০১১
রোহিত শর্মা
২০৯
ভারত
অস্ট্রেলিয়া
২ নভেম্বর, ২০১৩
শচিন টেন্ডুলকার
২০০*
ভারত
দক্ষিণ আফ্রিকা
২৪ ফেব্রুয়ারি, ২০১০
– See more at: http://www.thereport24.com/article/69149/index.html#sthash.EAyaa87a.dpuf
ব্যাটসম্যান
ইনিংস
দেশ
প্রতিপক্ষ
তারিখ ও সাল
রোহিত শর্মা
২৬৪
ভারত
শ্রীলঙ্কা
১৩ নভেম্বর, ২০১৪
বীরেন্দ্র সেওয়াগ
২১৯
ভারত
ওয়েস্ট ইন্ডিজ
৮ ডিসেম্বর, ২০১১
রোহিত শর্মা
২০৯
ভারত
অস্ট্রেলিয়া
২ নভেম্বর, ২০১৩
শচিন টেন্ডুলকার
২০০*
ভারত
দক্ষিণ আফ্রিকা
২৪ ফেব্রুয়ারি, ২০১০
– See more at: http://www.thereport24.com/article/69149/index.html#sthash.EAyaa87a.dpuf











