,

কসবায় লাঠি হাতে যুবলীগের মিছিল

kashba lati michelনিজস্ব প্রতিবেক :মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাজার দু’য়েক যুবলীগ নেতা-কর্মী লাঠি হাতে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। এত মানুষের হাতে প্রকাশ্যে লাঠি থাকার বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়। এক পক্ষ অভিযোগ করেছে, খালি হাতে আসা মিছিলকারিরা পুলিশের বাধায় আসতে না পারলেও ‘প্রতিপক্ষের’ লোকজন ঠিকই লাঠি হাতে অনুষ্ঠানে যোগ দেয়।  
নেতা-কর্মীরা আরো জানান, বছর খানেক আগে জেলা থেকে আব্দুল আজিজ ও শফিকুল ইসলামকে নেতৃত্ব দেওয়া হলে উপজেলা যুবলীগের বড় একটি অংশই তা মেনে নিতে পারেনি। এ নিয়ে নালিশ কেন্দ্র পর্যন্ত গড়ায়। কমিটি বাতিলের দাবিতে কসবাতেও একাধিকবার বিক্ষোভ হয়। মঙ্গলবার বিকেলে পদধারিদের পক্ষে পৌর এলাকার সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে একইস্থানে ও একই সময়ে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহেরসহ অন্যরা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পদধারি পক্ষ দুপুর দুইটার দিকে সামান্য কিছু নেতা-কর্মী নিয়ে পৌর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামের ব্যক্তিগত অফিস কক্ষে কেক কাটেন। এ সময় ওই আওয়ামী লীগ নেতাসহ শফিকুল ইসলাম, মো. এমরাহান, এমদাদুল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকেলে সুপার মার্কেটের সামনে মো, আবু জাহেরের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন, মানিক সরকার, এমরান উদ্দিন জুয়েল, মো. মনির হোসেন, তারেক মোহাম্মদ প্রমুখ। এতে প্রায় হাজার তিনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল আজিজ বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিলে অন্য পক্ষ প্রতিবাদ সমাবেশ ডাখে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করি। আমাদের লোকজন মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। অথচ ওই পক্ষের লোকজন লাঠি হাতে মিছিল নিয়ে এলেও পুলিশ কিছু বলেনি’।
যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. আবু জাহের বলেন, ‘কমিটি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই আমরা দাবি জানিয়ে আসছি। এতে লাভ না হওয়ায় আমরা প্রতিবাদ সমাবেশ ডাকি। ক্ষোভ থেকেই সবাই লাঠি নিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’