,

সবাই প্রশংসা করে, টিআইবি করে না: নাসিম

8f40c9d0ee4840b82ea194e700be5665-nasimডেস্ক রির্পোট :স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের প্রশংসা করে, শুধু টিআইবি করে না।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হৃদরোগের চিকিৎসা নিয়ে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে। আমি লাইন বাই লাইন পড়েছি। কোথাও লেখা নেই কে কাকে ঘুষ দিয়েছে। বলতে হবে, কোথায় কাকে কত টাকা ঘুষ দিতে হয়েছে। না হলে বুঝব প্রতিবেদনটি ভিত্তিহীন।’

মোহাম্মদ নাসিম দাবি করেন, ‘আমি দুর্নীতিকে প্রশ্রয় দিইনি। আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি কাউকে ছাড়ব না। যার বিরুদ্ধেই দুর্নীতি প্রমাণ হয়েছে, তাকেই আমি সরিয়ে দিয়েছি।’

দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোথাও কোনো তদবির হয়নি বলেও দাবি করেন মন্ত্রী।

গত বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘স্বাস্থ্য খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং সরকারদলীয় নেতারা এই ঘুষ নেন।

টিআইবি সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের নানা অনিয়মের অভিযোগ তোলে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকদের সঙ্গে রোগনির্ণয়কেন্দ্র ও দালালদের কমিশনের সম্পর্ক আছে। বেসরকারি খাতে চিকিৎসাসেবা নিয়ে যে অভিযোগ উঠছে, সেটিও সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়, অ্যাডহক চিকিৎসক নিয়োগে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ আছে। ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় পদায়নের ক্ষেত্রে লেনদেন হয় পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। এমনকি চতুর্থ শ্রেণির কর্মচারীরা সুবিধাজনক জায়গায় দীর্ঘদিন থাকার জন্য আড়াই লাখ বা তার চেয়েও বেশি টাকা ঘুষ দেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১